উদ্দীপকের তথ্য ব্যবহার করে উৎপাদন সম্ভাবনা রেখা আঁক।
উত্তর: উৎপাদন সম্ভাবনা রেখা দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে।নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে উৎপন্ন দুটি দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে উৎপাদন সম্ভাবনা রেখা। এ রেখার মাধ্যমে কোনো দ্রব্যের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদনের পরিমাণ জানা যায়। বিদ্যমান সম্পদ ও প্রযুক্তির সাপেক্ষ উৎপাদিত সংমিশ্রণগুলো থেকে চিত্র অঙ্কন করলেই উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। উদ্দীপকে কলম ও পেন্সিলের A, B ও C তিনটি সংমিশ্রণ দেওয়া আছে। সংমিশ্রণগুলোর সাপেক্ষে নিচে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো চিত্র: উৎপাদন সম্ভাবনা রেখা চিত্রে ভূমি অক্ষে কলম এবং লম্ব অক্ষে পেন্সিলের উৎপাদন পরিমাপ করা হয়েছে। কলমের উৎপাদন ০ একক হলে পেন্সিলের উৎপাদন করা যায় ৪০ একক। এটি A বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এভাবে কলমের উৎপাদন ৩০ ও ৪০ একক হলে পেন্সিলের উৎপাদন যথাক্রমে ২০ ও ০ একক হয়। এগুলো B ও C বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত A, B ও C বিন্দুগুলো যোগ করলেই পাওয়া যায় AC উৎপাদন সম্ভাবনা রেখা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তথ্য ব্যবহার করে উৎপাদন সম্ভাবনা রেখা আঁক।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর