উদ্দীপকে উল্লিখিত দেশটিতে মিশ্র অর্থব্যবস্থা ও যুক্তরাষ্ট্রে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। নিম্নে মিশ্র অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনায় কোন দিক দিয়ে ভালো তা ব্যাখ্যা করা হলো-
মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা পাশাপাশি অবস্থান করে। এ অর্থব্যবস্থায় চাহিদা ও যোগানের মাধ্যমে দ্রব্যমূল্য নির্ধারিত হয়। আবার, এ অর্থব্যবস্থায় যেমন ভোক্তার স্বাধীনতা বিদ্যমান, তেমনি কোনো বিশেষ অবস্থায় বা কোনো বিশেষ দ্রব্যের ক্ষেত্রে সরকার দ্রব্যমূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ করতে পারে।
অন্যদিকে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি বাধা ছাড়াই অবাধে দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজারব্যবস্থা পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় আয় ও সম্পদ বণ্টনে চরম বৈষম্য বিরাজ করে। এখানে ধনিক শ্রেণি আরো ধনী হয় এবং দরিদ্র শ্রেণি আরো দরিদ্র হয়ে পড়ে।
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা অর্জনই ব্যবসায়ের প্রধান লক্ষ্য বলে বিবেচিত হয়। এ জন্য পুঁজিপতিরা ভোক্তাকে জিম্মি করে বেশি দামে দ্রব্য বিক্রি করে। আবার কম দামে উৎপাদনের জন্য শ্রমিকদের শোষণ করে। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় সরকার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দামব্যবস্থা নিয়ন্ত্রণ ও শ্রমিক শোষণ বন্ধ করে থাকে। এ অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দুর্বলতা পরিহার করে, সুবিধাগুলোর সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব কারণেই উদ্দীপকে উল্লিখিত দেশটির অর্থব্যবস্থা যুক্তরাষ্ট্রের অর্থব্যবস্থার চেয়ে ভালো।