(X=২ একক, Y=৬ একক) এবং (X=৩ একক, Y=১০ একক) সংমিশ্রণে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: X = ২ একক, Y = ৬ একক এবং X = ৩ একক, Y = ১০ একক সংমিশ্রণ দুটিতে উৎপাদন করা যৌক্তিক নয়।উৎপাদন সম্ভাবনা রেখার ওপরস্থ বিন্দুগুলো বিদ্যমান প্রযুক্তি ও সম্পদের সাপেক্ষে দুটি দ্রব্যের সম্ভাব্য সর্বোচ্চ সংমিশ্রণ নির্দেশ করে। তাই এ রেখার ওপরে যেকোনো বিন্দুতে উৎপাদন কাম্য। আর এ রেখার বহিস্থ কোনো বিন্দুতে উৎপাদনের পরিমাণ বেশি হলেও তা অ-অর্জনযোগ্য। আবার ভেতরের বিন্দুতে উৎপাদনযোগ্য হলেও তা অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। উদ্দীপকের সূচিতে X = ২, Y = ৬ একক এবং X = ৩ একক, Y = ১০ একক সংমিশ্রণ দুটির অবস্থান চিত্রে দেখানো হলো- X = 2 একক এবং y = ৬ একক হলে G সংমিশ্রণ বিন্দু পাওয়া যায়। আবার X = ৩ একক এবং Y = ১০ একক হলে হলে F সংমিশ্রণ বিন্দু পাওয়া যায়। উৎপাদন সম্ভাবনা রেখার বহিস্থ যেকোনো বিন্দুতে উৎপাদনের আধিক্য নির্দেশ করে। কিন্তু প্রদত্ত সম্পদ ও প্রযুক্তি সাপেক্ষ তা উৎপাদনযোগ্য নয়। অন্যদিকে উৎপাদন সম্ভাবনা রেখার অন্তঃস্থ বিন্দুতে উৎপাদন সম্ভব। কিন্তু তা সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে। অর্থাৎ, G বিন্দুতে উৎপাদন সম্ভব হলেও কাম্য নয়। আর F বিন্দুতে উৎপাদন কাম্য হলেও সম্ভব নয়। সুতরাং বলা যায়, সংমিশ্রণ G ও.F কোনো বিন্দুতেই উৎপাদন যৌক্তিক নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
(X=২ একক, Y=৬ একক) এবং (X=৩ একক, Y=১০ একক) সংমিশ্রণে উৎপাদনের যৌক্ত…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর