শেয়ারFacebookWhatsApp

চিত্রের E, F এবং B বিন্দুর মধ্যে কোন বিন্দুতে একজন উৎপাদনকারীর জন্য কাম্য বিন্দু? উদ্দীপকের আলোকে ব্যখ্যা করো।

উত্তর: উদ্দীপকের চিত্রের E, F এবং B বিন্দুর মধ্যে B বিন্দুটিই একজন উৎপাদনকারীর জন্য কাম্য বিন্দু। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশিত হয়। এই রেখার ওপরস্থ বিন্দুগুলো সম্পদের পূর্ণ ও দক্ষ ব্যবহার নির্দেশ করে। অন্যদিকে, রেখার অভ্যন্তরের বিন্দু সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। আর উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দুকে সম্পদের দুষ্প্রাপ্যতা বা অ-অর্জনযোগ্য অঞ্চল বলে। উদ্দীপকের চিত্রে B বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার ওপর অবস্থিত। এই বিন্দুতে উৎপাদন করলে বিদ্যমান সম্পদ ও প্রযুক্তির পূর্ণ ও দক্ষ ব্যবহার নিশ্চিত হয়। B বিন্দুতে X দ্রব্য [গণিত] এবং Y দ্রব্য [গণিত] পরিমাণ উৎপাদিত হয়। অন্যদিকে, E বিন্দুটি রেখার অভ্যন্তরে থাকায় এটি সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। যেখানে সম্পদ অব্যবহৃত থেকে যায়। যা একজন উৎপাদনকারীর জন্য অযৌক্তিক। আবার, F বিন্দুটি রেখার বাইরে অবস্থিত হওয়ায় এটি বর্তমান সম্পদ ও প্রযুক্তির আওতার বাইরে। ফলে এই বিন্দুতে উৎপাদন করা অসম্ভব। সুতরাং, সম্পদের পূর্ণ ও দক্ষ ব্যবহারের কারণে B বিন্দুটিই উৎপাদনকারীর জন্য কাম্য বিন্দু।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

চিত্রের E, F এবং B বিন্দুর মধ্যে কোন বিন্দুতে একজন উৎপাদনকারীর জন্য…

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026

উত্তর

কোন দ্রব্য কতটুকু কোন পদ্ধতিতে এবং কাদের ভোগের জন্য উৎপাদন করা হবে তা নির্ধারণ করাই মৌলিক অর্থনৈতিক সমস্যা।

উত্তর

মিশ্র অর্থব্যবস্থায় সাধারণত স্বয়ংক্রিয় দামব্যবস্থায় বাজারমূল্য নির্ধারিত হয়। মিশ্র অর্থব্যবস্থায় ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার দ্বারা বাজারে দাম নির্ধারিত হয়। এক্ষেত্রে, বাজারে চাহিদা ও যোগান ভূমিকা রাখে। দ্রব্যের দাম তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হলেও দামস্তরের অতিরিক্ত ঊর্ধ্বগতি সরকারি হস্তক্ষেপে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ, মিশ্র অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে দাম নির্ধারিত হলেও কিছু কিছু ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকের চিত্রের E, F এবং B বিন্দুর মধ্যে B বিন্দুটিই একজন উৎপাদনকারীর জন্য কাম্য বিন্দু। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশিত হয়। এই রেখার ওপরস্থ বিন্দুগুলো সম্পদের পূর্ণ ও দক্ষ ব্যবহার নির্দেশ করে। অন্যদিকে, রেখার অভ্যন্তরের বিন্দু সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। আর উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দুকে সম্পদের দুষ্প্রাপ্যতা বা অ-অর্জনযোগ্য অঞ্চল বলে। উদ্দীপকের চিত্রে B বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার ওপর অবস্থিত। এই বিন্দুতে উৎপাদন করলে বিদ্যমান সম্পদ ও প্রযুক্তির পূর্ণ ও দক্ষ ব্যবহার নিশ্চিত হয়। B বিন্দুতে X দ্রব্য OX1OX_1 এবং Y দ্রব্য OY1OY_1 পরিমাণ উৎপাদিত হয়। অন্যদিকে, E বিন্দুটি রেখার অভ্যন্তরে থাকায় এটি সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। যেখানে সম্পদ অব্যবহৃত থেকে যায়। যা একজন উৎপাদনকারীর জন্য অযৌক্তিক। আবার, F বিন্দুটি রেখার বাইরে অবস্থিত হওয়ায় এটি বর্তমান সম্পদ ও প্রযুক্তির আওতার বাইরে। ফলে এই বিন্দুতে উৎপাদন করা অসম্ভব। সুতরাং, সম্পদের পূর্ণ ও দক্ষ ব্যবহারের কারণে B বিন্দুটিই উৎপাদনকারীর জন্য কাম্য বিন্দু।

উত্তর

উদ্দীপকের চিত্রের প্রেক্ষিতে অর্থনীতির মৌলিক সমস্যা 'দুষ্প্রাপ্যতা' এবং 'নির্বাচন' নির্দেশিত হয়েছে। অর্থনীতিতে সম্পদ সীমিত কিন্তু মানুষের অভাব অসীম। এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের চেষ্টা থেকেই অর্থনৈতিক সমস্যার সৃষ্টি। উৎপাদন সম্ভাবনা রেখা এই সীমিত সম্পদ এবং তার বিকল্প ব্যবহারকে তুলে ধরে। যা দুষ্প্রাপ্যতা ও নির্বাচনের সমস্যাকে স্পষ্ট করে। উদ্দীপকের উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রে, A, B, C, D বিন্দুগুলো বর্তমান সম্পদ ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নির্দেশ করে। F বিন্দুটি এই রেখার বাইরে অবস্থিত। যা কাঙ্ক্ষিত হলেও বর্তমান সম্পদের স্বল্পতার কারণে অর্জন করা সম্ভব নয়। এই F বিন্দুর অ-অর্জনযোগ্যতাই সম্পদের দুষ্প্রাপ্যতাকে নির্দেশ করে। আবার, উৎপাদন সম্ভাবনা রেখার ওপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরের মাধ্যমে নির্বাচনের সমস্যাটি স্পষ্ট হয়। সীমিত সম্পদ থাকায় একটি দ্রব্য বেশি উৎপাদন করতে গেলে অন্য দ্রব্য কম উৎপাদন করতে হয়। এই ত্যাগের মাধ্যমে একটি দ্রব্য নির্বাচনের সমস্যাটি প্রকট হয়ে ওঠে। মূলত সম্পদের দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব থেকেই নির্বাচন সমস্যা সৃষ্টি হয়। সেজন্য মানুষ তার গুরুত্বপূর্ণ অভাবগুলো বাছাই করে এবং তা আগে পূরণ করার চেষ্টা করে। উৎপাদন সম্ভাবনা রেখায়ও দেখায় যে কোনো দ্রব্য বেশি প্রয়োজন হলে সেটি বেশি উৎপাদন করে। ফলে অন্যটি কম উৎপাদন করতে হয়। অতএব, উদ্দীপকের উৎপাদন সম্ভাবনা রেখাটি সম্পদের দুষ্প্রাপ্যতা ও তার ভিত্তিতে দ্রব্য নির্বাচনের মৌলিক অর্থনৈতিক সমস্যা নির্দেশ করে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।