তোমার পঠিত বাংলাদেশের অর্থব্যবস্থার সাথে এখানে উল্লিখিত অর্থব্যবস্থার মিল আছে কি না- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব Y-এর রাষ্ট্রে মিশ্র অর্থব্যবস্থা আর X দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। আর আমরা জানি, বাংলাদেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা অর্থাৎ উদ্দীপকের জনাব Y-এর দেশের অর্থব্যবস্থা তথা মিশ্র অর্থব্যবস্থার সাথে মিল আছে।বাংলাদেশের অর্থব্যবস্থার দিকে লক্ষ করলে দেখা যায়, এই ব্যক্তিগত উদ্যোগ ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। এদেশে কিছু সম্পদ ব্যক্তিমালিকানায় এবং কিছু সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক কিছু সরকার এবং কিছু কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে। ব্যক্তি বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ দাম নির্ধারণে কোনো ভূমিকা রাখে না। এসব বৈশিষ্ট্য মিশ্র অর্থব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত বলা যায়। আমরা জানি, যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এরূপ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থার অধীনে পণ্যের দাম নির্ধারিত হয়। বাংলাদেশেও ক্রেতা বা বিক্রেতা এককভাবে দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাতের মাধ্যমে এখানে দাম নির্ধারিত হয়।এদিকে উদ্দীপকের জনাব -এর দেশেও সরকারি-বেসরকারি উভয় মালিকানা বিদ্যমান। সুতরাং দেখা যায়, বাংলাদেশে ও উদ্দীপকের জনাব Y-এর দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
তোমার পঠিত বাংলাদেশের অর্থব্যবস্থার সাথে এখানে উল্লিখিত অর্থব্যবস্থ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর