উদ্দীপক হতে উভয় দেশের অর্থব্যবস্থা চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপক হতে উভয় দেশের অর্থব্যবস্থা চিহ্নিত করা হলো-উদ্দীপকে জনাব -এর রাষ্ট্রে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্র ও সমাজতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা হয়। মিশ্র অর্থব্যবস্থায় সরকারি এবং বেসরকারি মালিকানা পাশাপাশি বিরাজ করে। এজাতীয় অর্থব্যবস্থায় একদিকে যেমন বেসরকারি উদ্যোগে শিল্প এবং ব্যবসায়, পরিচালিত হয়, অন্যদিকে সরকারও উদ্যোক্তার ভূমিকা গ্রহণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। উদ্দীপকে জনাব -এর রাষ্ট্রে সরকারি হাসপাতাল রয়েছে আবার ব্যক্তিমালিকানায় এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে অর্থাৎ সরকারি ও বেসরকারি উভয় মালিকানার উপস্থিতি রয়েছে, যা মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে।আবার, উদ্দীপকে X দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা বা সরকারি মালিকানা থাকে তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। এ অর্থব্যবস্থায় সকল সম্পদের মালিকানা সরকারের এবং যৌথভাবে সমাজের সকল সম্পদের মালিক।উদ্দীপকে X দেশে জনগণের চিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধাদি রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে উভয় দেশের অর্থব্যবস্থা চিহ্নিত কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর