'X [গণিত] নামক দেশটি মালেক সাহেবের দেশ থেকে ভিন্নভাবে পরিচালিত হয় কি না, যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মালেক সাহেবের দেশে মিশ্র অর্থব্যবস্থা এবং X দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দেশটি মিশ্র অর্থব্যবস্থার দেশ থেকে ভিন্নভাবে পরিচালিতা হয় এ উক্তিটি যথার্থ। যে অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা ও উগ্যোগ বিদ্যমান থাকে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এটি মূলত ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মিশ্ররূপ। আর যে অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং রাষ্ট্রীয় উদ্যোগে সর্ব অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় সম্পদের মালিক রাষ্ট্র। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় মালিকানা বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় উদ্যোগে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এখানে ভোক্তা ও উৎপাদনকারীর অবাধ স্বাধীনতা অনুপস্থিত। তাই এ অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য থাকে না। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় যৌথ উদ্যোগ থাকায় অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। তাই এখানে শ্রেণিবৈষম্য লক্ষণীয়। এ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা নেই। বরং সরকারি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থা পরিচালিত হয়।উদ্দীপকে 'X [গণিত] নামক দেশটিতে ব্যক্তিগত উদ্যোগে কোনো কিছুই পরিচালিত হয় না। অর্থাৎ 'X [গণিত] দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। অন্যদিকে, মালেক সাহেবের দেশে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও বিদ্যমান রয়েছে। যা মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করছে।সুতরাং উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দেশটি মিশ্র অর্থব্যবস্থার দেশ থেকে ভিন্নভাবে পরিচালিত হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'X নামক দেশটি মালেক সাহেবের দেশ থেকে ভিন্নভাবে পরিচালিত হয় কি না, …
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর