শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সোহেলের দ্রব্য ক্রয়ে দ্বিধাগ্রস্ততা কোন ধরনের অর্থনৈতিক সমস্যাকে নির্দেশ করে তা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে সোহেলের দ্রব্য ক্রয়ে দ্বিধাগ্রস্থতা অর্থনীতির নির্বাচন সমস্যা কে নির্দেশ করে। মানুষের অভাব অসীম আর অসীম অভাবের মধ্যে সীমিত সম্পদ বন্টনের প্রক্রিয়াকে অর্থনীতি বলে। অনেকগুলো অভাবের মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অভাব নির্ণয় করা কে নির্বাচন বলা হয়। নির্বাচনের মাধ্যমে প্রয়োজন অনুসারে অভাব পূরণ করা হয়। উদ্দীপকের সোহেলের কলেজের জন্য কলেজে ড্রেস ও ব্যাগ প্রয়োজন। সে তার বাবাকে নিয়ে অনেকগুলো দোকান ঘুরে দেখে কিন্তু তার বাবার যা সামর্থ্য আছে তাতে একসাথে দুইটি জিনিস কিনে দেওয়া সম্ভব নয়। ফলে সোহেলের দুটি অভাবের মধ্যে কোনটি আগে পূরণ করতে হবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লো। সোহেলের এই বাছাই করতে না পারার সমস্যাটি অর্থনীতির নির্বাচন সমস্যার সাথে মিল রয়েছে। মানুষের অভাব যে অসীম তেমনি অভাব পূরণের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা সকল অভাব একসাথে পূরণ করা যায় না। আবার মানুষের জীবনে সকল অভাবের গুরুত্ব একই রকম নয়। এই জন্য মানুষকে অভাব নির্বাচন করতে হয়। একাধিক অভাবের মধ্য থেকে গুরুত্বপূর্ণ অভাব বাছাই করা কে নির্বাচন বলে। সম্পদের দুষ্প্রাপ্যতা থেকেই নির্বাচন সমস্যাটি আসে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সোহেলের দ্রব্য ক্রয়ে দ্বিধাগ্রস্ততা কোন ধরনের অর্থনৈতিক সম…

উদ্দীপক

সোহেলের বাবা একজন গরিব কৃষক। তিনি সরকার থেকে বয়স্ক ভাতা পেলেও পাঁচজনের সংসারে তা পর্যাপ্ত নয়। সোহেলের দুই বোন স্কুলে পড়ে। সেখানে বিনামূল্যে পাঠ্যবই পায়। সোহেল সরকারি কলেজে পড়ে। অপরদিকে, তার বন্ধু বেসরকারি কলেজে পড়ে। সোহেলের কলেজ ড্রেস ও ব্যাগ প্রয়োজন। বাবাকে নিয়ে অনেকগুলো দোকান ঘুরে দেখল। তার বাবার যা সামর্থ্য তাতে একসঙ্গে দুটি জিনিস কিনে দেওয়া সম্ভব নয়। তাই দুটির মধ্যে কোন জিনিসটি কিনবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

কযে অর্থব্যবস্থায় সকল সম্পদের রাষ্ট্রীয় মালিকানা ও উদ্যোগ বিদ্যমান থাকে তাকে নির্দেশমূলক অর্থনীতি বলে।

উত্তর

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বাজারে দ্রব্যের চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়। অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে বাজারে দাম নির্ধারিত হয়। এক্ষেত্রে শুধু বাজার চাহিদা ও বাজার যোগান পণ্যের দাম নির্ধারণে ভূমিকা রাখে।

উত্তর

সোহেলের দেশে মিশ্র অর্থব্যবস্থা চালু রয়েছে। যে অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি মালিকানা যৌথভাবে বিদ্যমান থাকে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় যৌথভাবে অর্থ ব্যবস্থাটি নিয়ন্ত্রিত হয়ে থাকে। এ অর্থব্যবস্থায় কেবল গুরুত্বপূর্ণ খাতসমুহ সরকারের নিয়ন্ত্রণ থাকে। অন্যদিকে কম গুরুত্বপূর্ণ ও বেশি উৎপাদন কেন্দ্রিক খাত সমূহের নিয়ন্ত্রণ বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। উদ্দীপকে সোহেলের বাবা একজন গরিব কৃষক। তিনি সরকার থেকে বয়স্ক ভাতা পান। সোহেলের দুই বোন স্কুলে পড়ে। সেখান থেকে তারা বিনামূল্যে পাঠ্যবই পায়। সোহেল সরকারি কলেজে পড়লেও তার বন্ধুর বেসরকারি কলেজে পড়ে। অর্থাৎ সোহেলের দেশে একই প্রতিষ্ঠানের সরকারি ও বেসরকারী মালিকানা উপস্থিত রয়েছে।যা মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে। সুতরাং উপরোক্ত উদ্দীপক বিশ্লেষণের মাধ্যমে আমরা বলতে পারি যে, সোহেলের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে।

উত্তর

উদ্দীপকে সোহেলের দ্রব্য ক্রয়ে দ্বিধাগ্রস্থতা অর্থনীতির নির্বাচন সমস্যা কে নির্দেশ করে। মানুষের অভাব অসীম আর অসীম অভাবের মধ্যে সীমিত সম্পদ বন্টনের প্রক্রিয়াকে অর্থনীতি বলে। অনেকগুলো অভাবের মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অভাব নির্ণয় করা কে নির্বাচন বলা হয়। নির্বাচনের মাধ্যমে প্রয়োজন অনুসারে অভাব পূরণ করা হয়। উদ্দীপকের সোহেলের কলেজের জন্য কলেজে ড্রেস ও ব্যাগ প্রয়োজন। সে তার বাবাকে নিয়ে অনেকগুলো দোকান ঘুরে দেখে কিন্তু তার বাবার যা সামর্থ্য আছে তাতে একসাথে দুইটি জিনিস কিনে দেওয়া সম্ভব নয়। ফলে সোহেলের দুটি অভাবের মধ্যে কোনটি আগে পূরণ করতে হবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লো। সোহেলের এই বাছাই করতে না পারার সমস্যাটি অর্থনীতির নির্বাচন সমস্যার সাথে মিল রয়েছে। মানুষের অভাব যে অসীম তেমনি অভাব পূরণের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা সকল অভাব একসাথে পূরণ করা যায় না। আবার মানুষের জীবনে সকল অভাবের গুরুত্ব একই রকম নয়। এই জন্য মানুষকে অভাব নির্বাচন করতে হয়। একাধিক অভাবের মধ্য থেকে গুরুত্বপূর্ণ অভাব বাছাই করা কে নির্বাচন বলে। সম্পদের দুষ্প্রাপ্যতা থেকেই নির্বাচন সমস্যাটি আসে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।