সোহেলের দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে তা ব্যাখ্যা কর।
উত্তর: সোহেলের দেশে মিশ্র অর্থব্যবস্থা চালু রয়েছে। যে অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি মালিকানা যৌথভাবে বিদ্যমান থাকে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় যৌথভাবে অর্থ ব্যবস্থাটি নিয়ন্ত্রিত হয়ে থাকে। এ অর্থব্যবস্থায় কেবল গুরুত্বপূর্ণ খাতসমুহ সরকারের নিয়ন্ত্রণ থাকে। অন্যদিকে কম গুরুত্বপূর্ণ ও বেশি উৎপাদন কেন্দ্রিক খাত সমূহের নিয়ন্ত্রণ বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। উদ্দীপকে সোহেলের বাবা একজন গরিব কৃষক। তিনি সরকার থেকে বয়স্ক ভাতা পান। সোহেলের দুই বোন স্কুলে পড়ে। সেখান থেকে তারা বিনামূল্যে পাঠ্যবই পায়। সোহেল সরকারি কলেজে পড়লেও তার বন্ধুর বেসরকারি কলেজে পড়ে। অর্থাৎ সোহেলের দেশে একই প্রতিষ্ঠানের সরকারি ও বেসরকারী মালিকানা উপস্থিত রয়েছে।যা মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে। সুতরাং উপরোক্ত উদ্দীপক বিশ্লেষণের মাধ্যমে আমরা বলতে পারি যে, সোহেলের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
সোহেলের দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর