শেয়ারFacebookWhatsApp

উক্ত 'A [গণিত] ডায়াগ্রামের মাধ্যমে নির্দেশিত অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের 'A [গণিত] ডায়াগ্রামটি যে অর্থনীতিকে নির্দেশ করে তা ব্যষ্টিক অর্থনীতি। এ অর্থনীতিতে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক এককের ভিত্তিতে অর্থনৈতিক পর্যালোচনা স্থান পায়।ব্যষ্টিক অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তিতন্ত্রবাদী তথা অবাধ অর্থনীতির কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়। এ ধরনের অর্থনীতিতে কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কীভাবে বণ্টন করা হবে এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা চলে।দামনীতি সমগ্র অর্থনীতির ওপর প্রভাব বিস্তার করে। সরকার কী ধরনের দাম নীতি প্রণয়ন করলে বাজার ব্যবস্থা সুষ্ঠুভাবে চলতে পারে, এ সম্পর্কে ধারণা দেয় ব্যষ্টিক অর্থনীতি। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতার দিকে লক্ষ রেখে বিকল্প ক্ষেত্রগুলোর মধ্যে সম্পদ বণ্টন ও নিয়োগ সম্পর্কে ব্যষ্টিক অর্থনীতি ধারণা দেয়। স্বল্প সম্পদকে দক্ষতার সাথে কীভাবে ব্যবহার করা যায়, কীভাবে উপাদানসমূহ বাজারে অনিয়ন্ত্রিত দামব্যবস্থা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, এ সম্পর্কেও ধারণা দেয় ব্যষ্টিক অর্থনীতি।কর বণ্টনের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ কীভাবে করা যায়, কীভাবে করের আপাত ভার ও চূড়ান্ত ভার সমাজের মধ্যে বণ্টিত হয়, কীভাবে দ্রব্য করের মাধ্যমে বাজারের ওপর প্রভাব পড়ে, কীভাবে আয়করের দ্বারা ব্যক্তিগত ও সামাজিক লাভক্ষতি হয়, এসব সম্পর্কে ধারণা ব্যষ্টিক অর্থনৈতিক তত্ত্ব প্রদান করতে পারে। অধিকন্তু সমাজের কল্যাণ কোন অবস্থায় সর্বাধিক হবে, কীভাবে সম্পদের কাম্য ব্যবহার সম্ভব, কীভাবে ভোক্তা কাম্যাবস্থায় পৌঁছায়, কীভাবে মূল্যবোধের ওপর সামাজিক কল্যাণ নির্ভরশীল, এসব সম্পর্কেও ধারণা প্রদান করে ব্যষ্টিক অর্থনীতি।সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, ভোক্তার উপযোগ সর্বোচ্চকরণ, অর্থনীতির মৌলিক সমস্যা সমাধান, সম্পদের সুষ্ঠু ব্যবহার, ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ প্রভৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ব্যষ্টিক অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উক্ত 'A ডায়াগ্রামের মাধ্যমে নির্দেশিত অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা …

উদ্দীপক

ডায়াগ্রামটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

PPC-এর পূর্ণরূপ হলো Production Possibility Curve.

উত্তর

অর্থনৈতিক মডেল মূলত অর্থনীতির তত্ত্বভিত্তিক একটি কাঠামো নির্দিষ্ট লক্ষ্য সম্মুখে রেখে যখন গাণিতিক সমীকরণ বা চিত্রের সেটের মাধ্যমে চলকগুলোর আন্তঃসম্পর্ক নির্দেশ করা হয় তা থেকে অর্থনীতির তত্ত্বভিত্তিক কাঠামোতে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকে, তখন সেই সমীকরণ বা চিত্রের সেটের সমন্বিত রূপকে অর্থনৈতিক মডেল বলে।

উত্তর

উদ্দীপকের 'AA^{\prime} ডায়াগ্রামটি দ্বারা যে অর্থনীতিকে নির্দেশ করা হয়েছে তা হলো ব্যষ্টিক অর্থনীতি।ব্যষ্টিক অর্থনীতিতে নির্দিষ্ট দ্রব্যের দাম, নির্দিষ্ট পণ্য, নির্দিষ্ট পরিবার, নির্দিষ্ট ফার্ম প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। আমরা যদি অধ্যাপক বোল্ডিং-এর সংজ্ঞাটি প্রত্যক্ষ করি তাহলে এ সম্পর্কে স্পষ্ট ধারণা পাব।তার মতে, নির্দিষ্ট ফার্ম, নির্দিষ্ট পরিবার, একক দাম, মজুরি, আয়, শিল্প ও নির্দিষ্ট পণ্য নিয়ে পর্যালোচনাকারী বিষয়কে ব্যষ্টিক অর্থনীতি বলে। ব্যষ্টিক-এর ইংরেজি প্রতিশব্দ 'মাইক্রো' (Micro)। মাইক্রো (Micro) শব্দের আভিধানিক অর্থ ক্ষুদ্র (Small)। অধ্যাপক র্যাগনার ফ্রিশ ১৯৩৩ সালে এ শব্দটি অর্থনীতিতে প্রথমে ব্যবহার করেন। অর্থনীতির যে বিষয়গত অংশে বিভিন্ন ক্ষুদ্র অংশের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। ব্যষ্টিক অর্থনীতিতে ভোক্তা এবং উৎপাদনকারীর আচরণ আলাদাভাবে বিশ্লেষণ করা হয়। ভোক্তা এবং উৎপাদনকারী বাজারের দুটি মৌলিক উপাদান যথাক্রমে চাহিদা এবং যোগানের নির্দেশ করে। কাজেই ব্যষ্টিক অর্থনীতি মূলত বাজার অর্থনীতি নির্দেশ করে যেখানে চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে নির্ধারিত দামে স্বয়ংক্রিয়ভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে থাকে।সুতরাং উপরিউক্ত আলোচনার মাধ্যমে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, 'AA^{\prime} ডায়াগ্রামটি ব্যষ্টিক অর্থনীতিকে নির্দেশ করছে।

উত্তর

উদ্দীপকের 'AA^{\prime} ডায়াগ্রামটি যে অর্থনীতিকে নির্দেশ করে তা ব্যষ্টিক অর্থনীতি। এ অর্থনীতিতে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক এককের ভিত্তিতে অর্থনৈতিক পর্যালোচনা স্থান পায়।ব্যষ্টিক অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তিতন্ত্রবাদী তথা অবাধ অর্থনীতির কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়। এ ধরনের অর্থনীতিতে কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কীভাবে বণ্টন করা হবে এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা চলে।দামনীতি সমগ্র অর্থনীতির ওপর প্রভাব বিস্তার করে। সরকার কী ধরনের দাম নীতি প্রণয়ন করলে বাজার ব্যবস্থা সুষ্ঠুভাবে চলতে পারে, এ সম্পর্কে ধারণা দেয় ব্যষ্টিক অর্থনীতি। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতার দিকে লক্ষ রেখে বিকল্প ক্ষেত্রগুলোর মধ্যে সম্পদ বণ্টন ও নিয়োগ সম্পর্কে ব্যষ্টিক অর্থনীতি ধারণা দেয়। স্বল্প সম্পদকে দক্ষতার সাথে কীভাবে ব্যবহার করা যায়, কীভাবে উপাদানসমূহ বাজারে অনিয়ন্ত্রিত দামব্যবস্থা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, এ সম্পর্কেও ধারণা দেয় ব্যষ্টিক অর্থনীতি।কর বণ্টনের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ কীভাবে করা যায়, কীভাবে করের আপাত ভার ও চূড়ান্ত ভার সমাজের মধ্যে বণ্টিত হয়, কীভাবে দ্রব্য করের মাধ্যমে বাজারের ওপর প্রভাব পড়ে, কীভাবে আয়করের দ্বারা ব্যক্তিগত ও সামাজিক লাভক্ষতি হয়, এসব সম্পর্কে ধারণা ব্যষ্টিক অর্থনৈতিক তত্ত্ব প্রদান করতে পারে। অধিকন্তু সমাজের কল্যাণ কোন অবস্থায় সর্বাধিক হবে, কীভাবে সম্পদের কাম্য ব্যবহার সম্ভব, কীভাবে ভোক্তা কাম্যাবস্থায় পৌঁছায়, কীভাবে মূল্যবোধের ওপর সামাজিক কল্যাণ নির্ভরশীল, এসব সম্পর্কেও ধারণা প্রদান করে ব্যষ্টিক অর্থনীতি।সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, ভোক্তার উপযোগ সর্বোচ্চকরণ, অর্থনীতির মৌলিক সমস্যা সমাধান, সম্পদের সুষ্ঠু ব্যবহার, ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ প্রভৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ব্যষ্টিক অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।