উদ্দীপকের 'A [গণিত] ডায়াগ্রামটি যে অর্থনীতিকে নির্দেশ করে তার স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] ডায়াগ্রামটি দ্বারা যে অর্থনীতিকে নির্দেশ করা হয়েছে তা হলো ব্যষ্টিক অর্থনীতি।ব্যষ্টিক অর্থনীতিতে নির্দিষ্ট দ্রব্যের দাম, নির্দিষ্ট পণ্য, নির্দিষ্ট পরিবার, নির্দিষ্ট ফার্ম প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। আমরা যদি অধ্যাপক বোল্ডিং-এর সংজ্ঞাটি প্রত্যক্ষ করি তাহলে এ সম্পর্কে স্পষ্ট ধারণা পাব।তার মতে, নির্দিষ্ট ফার্ম, নির্দিষ্ট পরিবার, একক দাম, মজুরি, আয়, শিল্প ও নির্দিষ্ট পণ্য নিয়ে পর্যালোচনাকারী বিষয়কে ব্যষ্টিক অর্থনীতি বলে। ব্যষ্টিক-এর ইংরেজি প্রতিশব্দ 'মাইক্রো' (Micro)। মাইক্রো (Micro) শব্দের আভিধানিক অর্থ ক্ষুদ্র (Small)। অধ্যাপক র্যাগনার ফ্রিশ ১৯৩৩ সালে এ শব্দটি অর্থনীতিতে প্রথমে ব্যবহার করেন। অর্থনীতির যে বিষয়গত অংশে বিভিন্ন ক্ষুদ্র অংশের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। ব্যষ্টিক অর্থনীতিতে ভোক্তা এবং উৎপাদনকারীর আচরণ আলাদাভাবে বিশ্লেষণ করা হয়। ভোক্তা এবং উৎপাদনকারী বাজারের দুটি মৌলিক উপাদান যথাক্রমে চাহিদা এবং যোগানের নির্দেশ করে। কাজেই ব্যষ্টিক অর্থনীতি মূলত বাজার অর্থনীতি নির্দেশ করে যেখানে চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে নির্ধারিত দামে স্বয়ংক্রিয়ভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে থাকে।সুতরাং উপরিউক্ত আলোচনার মাধ্যমে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, 'A [গণিত] ডায়াগ্রামটি ব্যষ্টিক অর্থনীতিকে নির্দেশ করছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'A ডায়াগ্রামটি যে অর্থনীতিকে নির্দেশ করে তার স্বরূপ ব্যা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর