উদ্দীপকে P ও Q বিন্দুর মধ্যে কোন বিন্দুটি নির্বাচন করা বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে P ও Q বিন্দুর মধ্যে বিন্দুটি বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত। P বিন্দু পুঁজি বা মূলধন নিবিড় উৎপাদন কৌশলকে নির্দেশ করে, যা উন্নত দেশের উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে। আর Q বিন্দুটি শ্রম নিবিড় উৎপাদন কৌশলকে নির্দেশ করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য শ্রম নিবিড় উৎপাদন কৌশল অধিক উপযোগী। এর প্রধান কারণ হলো বাংলাদেশে শ্রমের প্রাচুর্য এবং মূলধনের স্বল্পতা। এদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি এবং তুলনামূলকভাবে শ্রম নিবিড় কৌশলকে অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত করে তোলে। শ্রম নিবিড় উৎপাদন কৌশলের মাধ্যমে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠেছে। এই শিল্পে বিপুল সংখ্যার শ্রমিক নিয়োজিত রয়েছে, যা দেশের বেকারত্ব হ্রাস এবং রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও শ্রম নিবিড় শিল্পে বিনিয়োগের পরিমাণ তুলনামূলকভাবে কম, যা বাংলাদেশের মতো মূলধন সীমিত দেশের জন্য উপযুক্ত। অন্যদিকে মূলধন নিবিড় উৎপাদন কৌশল উচ্চ প্রযুক্তি, যন্ত্রপাতি এবং বড় আকারের বিনিয়োগের প্রয়োজন, যা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা কঠিন। এ পদ্ধতি বিশ্বের পুঁজি নিবিড় দেশগুলো ব্যবহার করে থাকে। মূলত P বিন্দুতে উন্নত দেশগুলো তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। তাই বলা যায়, উদ্দীপকে নির্দেশিত Q বিন্দুটি বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে P ও Q বিন্দুর মধ্যে কোন বিন্দুটি নির্বাচন করা বাংলাদেশের জ…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর