শেয়ারFacebookWhatsApp

PPC-এর পূর্ণরূপ কী?

উত্তর: PPC-এর পূর্ণরূপ হলো- Production Possibility Curve.

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

PPC-এর পূর্ণরূপ কী?

উদ্দীপক

মিজান সাহেব একজন সরকারি কর্মকর্তা। তিনি সম্প্রতি ইউরোপের একটি দেশ ভ্রমণ করেন। তিনি লক্ষ করেন, উক্ত দেশের জীবনযাপন পদ্ধতি তার নিজ দেশ থেকে আলাদা। ভ্রমণকৃত দেশের সব সম্পদের মালিক রাষ্ট্র এবং বাজারে অবাধ প্রতিযোগিতা নেই। অথচ তার দেশে সম্পদের মালিকানা ব্যক্তিকেন্দ্রিক এবং বাজারে বৈষম্য বিদ্যমান।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

PPC-এর পূর্ণরূপ হলো- Production Possibility Curve.

উত্তর

সম্পদের স্বল্পতা অর্থনৈতিক সমস্যার মূলভিত্তি। মানুষের অর্থনৈতিক সমস্যার মূল কারণ হলো সম্পদের দুষ্প্রাপ্যতা। কেননা ব্যক্তি অথবা রাষ্ট্র সব ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় সম্পদ অপ্রতুল। অসীম অভাবের সাথে সাথে যদি সম্পদও ইচ্ছামতো ও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত, তবে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতো না। তাই সম্পদের স্বল্পতা হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা।

উত্তর

কিবরিয়া সাহেবের 'ভ্রমণকৃত দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চালু রয়েছে। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণের ওপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ প্রভৃতি অর্থনৈতিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে এবং কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় দেশের কলকারখানা, খনি, কৃষি খামার, ব্যবসায় বাণিজ্য ইত্যাদির ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। কোন কোন দ্রব্য কী পরিমাণ এবং কীভাবে উৎপাদন করা হবে তা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত হয়। এ সমাজে ব্যক্তি উদ্যোগে উৎপাদনের সুযোগ না থাকায় ব্যক্তিগত মুনাফার অস্তিত্ব নেই। এরূপ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা অনুপস্থিত। তাই এ অর্থব্যবস্থায় ব্যক্তি দ্রব্যের দাম বাড়াতে পারে না ফলে ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত থাকে। দেশের জনগণ ও সমাজের সার্বিক কল্যাণ করায় এ অর্থব্যবস্থার মূল লক্ষ্য। উদ্দীপকের কিবরিয়া সাহেবের ভ্রমণকৃত দেশের সকল সম্পদের মালিক রাষ্ট্র এবং বাজারে অবাধ প্রতিযোগিতা নেই, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের থাকে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, কিবরিয়া সাহেবের ভ্রমণকৃত দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চালু রয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, কিবরিয়া সাহেবের নিজ দেশের ধনতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে ভ্রমণকৃত দেশের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অধিকতর শ্রেয়। উত্তরের সপক্ষে আমার যৌক্তিকতা তুলে ধরা হলো-প্রথমত, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পত্তি ও উৎপাদনের উপকরণসমূহের ওপর ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠিত হয়। পক্ষান্তরে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপকরণের মালিকানা রাষ্ট্রের ওপর ন্যস্ত থাকে। দ্বিতীয়ত, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ স্বীকৃত বিধায় মুনাফাকে সামনে রেখে ব্যক্তি উৎপাদন করে থাকে। কিন্তু সমাজতান্ত্রিক উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগের কোনো স্বীকৃতি নেই। সেখানে উৎপাদনের সকল উদ্যোগ রাষ্ট্রই গ্রহণ করে ফলে রাষ্ট্র মানুষের কল্যাণের জন্য উৎপাদন করে। তৃতীয়ত, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে বাজার দাম নির্ধারিত হয় যেখানে ভোক্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অবাধ দামব্যবস্থার পরিবর্তে নিয়ন্ত্রিত দামব্যবস্থা তথা আরোপিত দামব্যবস্থা প্রচলিত থাকে। যা ভোক্তার ক্রয়ক্ষমতাকে বিবেচনায় রেখে নির্ধারণ করা হয়। চতুর্থত, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে ফলে আয় বৈষম্য দেখা যায়। অপরদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপকরণগুলোর ওপর সামাজিক মালিকানা বজায় থাকে। তাই আয় বণ্টনে অসমতা দেখা দেয় না। পঞ্চমত, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন কার্য পরিচালিত হওয়ায় শ্রমিক শোষণের সুযোগ থাকে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় উদ্যোগ উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। তাই এখানে শ্রমিক শোষণের সুযোগ নেই। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, কিবরিয়া সাহেবের নিজ দেশের ধনতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে ভ্রমণকৃত দেশের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অধিকতর শ্রেয়।
HSCEconomics 1st Paperমুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।