শেয়ারFacebookWhatsApp

অর্থনৈতিক ব্যবস্থা কী?

উত্তর: যেসব প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়, তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অর্থনৈতিক ব্যবস্থা কী?

উদ্দীপক

মালেক সাহেবের এক ছেলে এক মেয়ে। মেয়েটি সরকারি মেডিকেল কলেজে পড়ে, আর ছেলেটি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। মালেক সাহেব ছেলে-মেয়েদের নিয়ে 'XX^{\prime} নামক দেশে বেড়াতে যান। সেখানে গিয়ে তারা দেখলেন, ওই দেশে ব্যক্তিগত উদ্যোগে কোনো কিছুই পরিচালিত হয় না। সবকিছুই সরকারি উদ্যোগে পরিচালিত হয়।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

যেসব প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়, তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে।

উত্তর

সম্পদের স্বল্পতার জন্য অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ অপ্রতুল। তাই এই সম্পদের স্বল্পতার জন্য মানুষের সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।

উত্তর

উদ্দীপকে মালেক সাহেবের দেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান।মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বজায় থাকে। এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উভয় উদ্যোগে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। মূলত মিশ্র অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মতো সম্পত্তির ব্যক্তিমালিকানা, মুনাফা অর্জনের সুযোগ, ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা স্বীকৃত।দেশের মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকারি উদ্যোগে পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় ভোক্তা ষাধারণ দ্রব্য ও সেবা ক্রয়-বিক্রয় ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে থাকে। এ অর্থব্যবস্থায় ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হন। উদ্দীপকে দেখা যায়, মালেক সাহেবের মেয়ে সরকারি মেডিকেল কলেজে পড়ে, আর ছেলেটি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। এখানে সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠান পাশাপাশি বিরাজ করছে, যা মিশ্র অর্থব্যবস্থার সাথে সংগতিপূর্ণ।সুতরাং বলা যায়, উদ্দীপকের মালেক সাহেবের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে।

উত্তর

উদ্দীপকে মালেক সাহেবের দেশে মিশ্র অর্থব্যবস্থা এবং X দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দেশটি মিশ্র অর্থব্যবস্থার দেশ থেকে ভিন্নভাবে পরিচালিতা হয় এ উক্তিটি যথার্থ। যে অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা ও উগ্যোগ বিদ্যমান থাকে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এটি মূলত ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মিশ্ররূপ। আর যে অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং রাষ্ট্রীয় উদ্যোগে সর্ব অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় সম্পদের মালিক রাষ্ট্র। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় মালিকানা বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় উদ্যোগে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এখানে ভোক্তা ও উৎপাদনকারীর অবাধ স্বাধীনতা অনুপস্থিত। তাই এ অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য থাকে না। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় যৌথ উদ্যোগ থাকায় অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। তাই এখানে শ্রেণিবৈষম্য লক্ষণীয়। এ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা নেই। বরং সরকারি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থা পরিচালিত হয়।উদ্দীপকে 'XX^{\prime} নামক দেশটিতে ব্যক্তিগত উদ্যোগে কোনো কিছুই পরিচালিত হয় না। অর্থাৎ 'XX^{\prime} দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। অন্যদিকে, মালেক সাহেবের দেশে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও বিদ্যমান রয়েছে। যা মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করছে।সুতরাং উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দেশটি মিশ্র অর্থব্যবস্থার দেশ থেকে ভিন্নভাবে পরিচালিত হয়।
HSCEconomics 1st Paperসরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।