হ্যাঁ, আমি মনে করি একজন কৃষকের পক্ষে L, MN এর যেকোন বিন্দুতে উৎপাদন করা সম্ভব। উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) বরাবর যেকোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কারণ এটি সম্পদের সর্বোত্তম ব্যবহার নির্দেশ করে।উদ্দীপকের চিত্রে X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা হলো AB. এই AB রেখার প্রতিটি বিন্দুতে X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এ রেখা সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে। মূলত উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের দিকে উৎপাদন করলে সম্পদ অব্যবহৃত থাকে। আর সম্পদের সীমাবদ্ধতার কারণে এর বাইরে উৎপাদন করা যায় না। তাই কোনো উৎপাদক AB রেখার ভেতরের দিকে উৎপাদন করবে না। কারণ সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। আবার AB রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদক সম্পদের সীমাবদ্ধতার কারণে উৎপাদন করতে পারবে না। চিত্রে দেখা যায়, M, N ও L বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার ওপর অবস্থান করে, তাই উৎপাদনকারী এই বিন্দুগুলোতে উৎপাদন করতে পারবে। কারণ, উৎপাদন সম্ভাবনা রেখার প্রতিটি বিন্দু সম্পদের সর্বোচ্চ ব্যবহারকে নির্দেশ করে, যেখানে কোনো অপচয় হয় না। এটি অর্থনীতির দক্ষ উৎপাদন অবস্থা বোঝায়।
সুতরাং বলা যায়, একজন কৃষকের পক্ষে L, M ও N-এর যেকোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব।