শেয়ারFacebookWhatsApp

ধনতান্ত্রিক অবস্থায় দ্রব্যের দাম কীভাবে নির্ধারিত হয়?

উত্তর: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বাজারে দ্রব্যের চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়। অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে বাজারে দাম নির্ধারিত হয়। এক্ষেত্রে শুধু বাজার চাহিদা ও বাজার যোগান পণ্যের দাম নির্ধারণে ভূমিকা রাখে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

ধনতান্ত্রিক অবস্থায় দ্রব্যের দাম কীভাবে নির্ধারিত হয়?

উদ্দীপক

ইভা 'ক' দেশের নাগরিক। তার দেশে বেসরকারি মালিকানায় কোনো শিল্পকারখানা নেই। কৃষি খামারগুলো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পরিচালিত। সে 'খ' দেশে বেড়াতে এসে নিজ দেশের বিপরীত চিত্র দেখতে পায়। সে জানতে পারে এদেশে উদ্যোক্তার মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। ভোগের ক্ষেত্রেও ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। তবে সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে দেশের নাগরিকদের মধ্যে বিরাট বৈষম্য রয়েছে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025

উত্তর

যে উৎপাদন প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক কাঠামো দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়, তাকে অর্থব্যবস্থা বলে।

উত্তর

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বাজারে দ্রব্যের চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়। অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে বাজারে দাম নির্ধারিত হয়। এক্ষেত্রে শুধু বাজার চাহিদা ও বাজার যোগান পণ্যের দাম নির্ধারণে ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। আর 'খ' দেশে ধণতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। এ দুই অর্থব্যবস্থার মধ্যে তুলনামূলক পার্থক লেখা হলো- ১. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দেশের ভূমি, কারখানা ও অন্যান্য সম্পদের মালিকানা ব্যক্তি বিশেষের ওপর ন্যস্ত থাকে। অপরদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের যাবতীয় উপাদানের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। ২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দামব্যবস্থার দ্বারা উৎপাদন, বণ্টন, বিনিয়োগ প্রভৃতি অর্থনৈতিক কার্যাবলি কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছাড়াই পরিচালিত হয়। অন্যদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের মাধ্যমে উৎপাদন, বণ্টন, বিনিয়োগ প্রভৃতি পরিচালিত হয়। ৩. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন কাজ পরিচালিত হয়। অপরদিকে নির্দেশমূলক অর্থব্যবস্থায় সামাজিক কল্যাণের লক্ষ্যে উৎপাদন কাজ পরিচালিত হয়। ৪. ধণতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিমালিকানায় থাকে বলে শ্রমিক তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন কাজ রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হয় বলে শ্রমিক শোষণের কোনো সুযোগ থাকে না। উদ্দীপকে 'ক' দেশে কোনো বেসরকারি মালিকানাধীন শিল্পকারখানা নেই এবং সরকারই সম্পদের মালিক ও নিয়ন্ত্রক। যা সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য। অপরদিকে, 'খ' দেশে উদ্যোক্তারা মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে ব্যবসা পরিচালনা করে, যেখানে উৎপাদন ও ভোগের পূর্ণ স্বাধীনতা রয়েছে। যা ধণতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য।

উত্তর

'খ' দেশে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা সম্পদের বিরাট বৈষম্য সৃষ্টি করে। যুক্তিসহ ব্যাখ্যা করা হলো- 'খ' দেশের অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যেখানে ব্যক্তি ও উদ্যোক্তারা নিজস্ব মুনাফার লক্ষ্যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে এবং সম্পদের ব্যক্তিমালিকানা বজায় রাখা যায়। এ অর্থব্যবস্থায় উৎপাদন ও ভোগের স্বাধীনতা ব্যক্তি ও উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ, উদ্ভাবন এবং বাজার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়। তবে এই স্বাধীনতা সম্পদের অসম বণ্টন ও বৈষম্য তৈরি করতে পারে। এ ধরনের অর্থব্যবস্থায় যাদের মূলধন, প্রযুক্তি এবং দক্ষতা বেশি থাকে, তারা দ্রুত সম্পদ আহরণ করতে সক্ষম হয় এবং আরও ধনী হয়ে ওঠে। বিপরীতে, যাদের প্রাথমিকভাবে সম্পদ কম থাকে, তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এবং আয়ের বৈষম্য বৃদ্ধি পায়। উৎপাদন ও ভোগের স্বাধীনতার ফলে বড় ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে পারে এবং মুনাফা বৃদ্ধি করতে সক্ষম হয়। ফলে তারা আরও বেশি সম্পদ জমা করে, আরও বেশি বিনিয়োগ করতে পারে এবং আরও বেশি ভোগের সুযোগ পায়। অন্যদিকে, যারা কম সম্পদের মালিক, তারা তাদের মৌলিক চাহিদা পূরণেও সংকটে পড়ে, যার ফলে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য আরও প্রকট হয়। সুতরাং, 'খ' দেশের অর্থনৈতিক কাঠামোতে উৎপাদন ও ভোগের স্বাধীনতা অর্থনীতির অগ্রগতিতে সহায়ক হলেও, এটি দীর্ঘমেয়াদে সম্পদের বৈষম্য বাড়িয়ে সামাজিক ভারসাম্যহীনতা তৈরি করতে পারে।
HSCEconomics 1st Paperক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।