শেয়ারFacebookWhatsApp

ব্যাষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি এক নয় কেন?

উত্তর: ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর সম্পর্কযুক্ত হলেও এক নয়। অর্থনীতির যে শাখায় অর্থব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র একক বা আচারণ বিশ্লেষণ করা হয় তা ব্যষ্টিক অর্থনীতি। অন্যদিকে অর্থনীতির যে শাখায় সামগ্রিক দিক বিশ্লেষণ করা হয় তা সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির আলোকে অর্থনীতির প্রকৃত অবস্থা বিশ্লেষণ করা যায় না। কিন্তু সাহসিক অর্থনীতির মাধ্যমে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা তুলে ধরা যায়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

ব্যাষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি এক নয় কেন?

উদ্দীপক

নোমান এমন একটি দেশে উচ্চ শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে গিয়েছেন যে, এ দেশের সরকার সব সম্পদের মালিক এবং জনগণের উৎপাদন, বন্টন ও ভোগের ক্ষেত্রে সরকার কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণ করে থাকে। অন্যদিকে নোমানের দেশে উৎপাদক ও ভোক্তা সিদ্ধান্ত গ্রহণ এর ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। সরকার অর্থনীতির কোন খাতে হস্তক্ষেপ করে না।

Sylhet · 2023

উত্তর

যে অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানার পাশাপাশি সরকারি মালিকার উপস্থিতি লক্ষ্য করা যায় তাকে মিশ্র অর্থনীতি বলে।

উত্তর

ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর সম্পর্কযুক্ত হলেও এক নয়। অর্থনীতির যে শাখায় অর্থব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র একক বা আচারণ বিশ্লেষণ করা হয় তা ব্যষ্টিক অর্থনীতি। অন্যদিকে অর্থনীতির যে শাখায় সামগ্রিক দিক বিশ্লেষণ করা হয় তা সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির আলোকে অর্থনীতির প্রকৃত অবস্থা বিশ্লেষণ করা যায় না। কিন্তু সাহসিক অর্থনীতির মাধ্যমে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা তুলে ধরা যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নোমান যে দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে গিয়েছেন সেই দেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান। নিম্নে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো : সম্পদের মালিকানা : সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা হয় শুধু সরকার। আর ব্যক্তি মালিকানাধীন কোন সম্পদ না থাকায় এক্ষেত্রে ব্যক্তি উদ্যোগের কোন কর্মকান্ড পরিলক্ষিত হয় না। উদ্দীপকের দেশেও সেই দেশের অর্থনৈতিক কর্মকান্ড শুধুমাত্র সরকার নিয়ন্ত্রণ করে যা দ্বারা বুঝা যায় সম্পত্তির মালিক শুধুমাত্র সরকার। কেন্দ্রীয় পরিকল্পনা: সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনার ভিত্তিতে প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং নির্ধারিত পন্য ভোগ করবেন। এক্ষেত্রে ভোক্তা স্বাধীনতা থাকে না। এছাড়াও দেশের অন্যান্য কর্মকাণ্ডও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমেই পরিচালিত হয়। উদ্দীপকেও বলা হয়েছে, উক্ত দেশে উৎপাদন, বন্টন, ভোগ সবই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়। সমাজের শ্রেণীবৈষম্য লোপ: সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদন ভোগ সহ সকল কর্মকান্ড কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়, যার ফলে দ্রব্যমূল্যের উপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকে। এতে করে একদিকে যেমন কোন অবাধ প্রতিযোগিতা দেখা যায় না অন্যদিকে দ্রব্যমূল্য জনগণের সামর্থের মধ্যে থাকায় সমাজে কোনরূপ শ্রেণী বৈষম্য তৈরি হয় না। উদ্দীপকের দেশেও যেহেতু উৎপাদন বন্টন সহ সকল কর্মকান্ড কেন্দ্রীয় পরিকল্পনায় পরিচালিত, তাই উক্ত দেশেও শ্রেণী বৈষম্য পরিলক্ষিত হবে না।

উত্তর

উদ্দীপকের নোমানের উচ্চশিক্ষা গ্রহণের দেশটিতে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান অপরদিকে বাংলাদেশের মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান। নিম্নে সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা করা হলো :মিশ্র অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় ধরনের অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই ধরনের অর্থব্যবস্থায় সম্পত্তির ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা ও উদ্যোগ পরিলক্ষিত হয়। এই অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ খাতসমূহে সরকারি মালিকানা থাকে তবে অধিকাংশ উৎপাদন প্রতিষ্ঠানই বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। তবে এই ধরনের অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সরকার জনগণের কল্যাণে বিভিন্ন ভাতা প্রদান করে থাকে।অপরদিকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সকল সম্পত্তি মালিক রাষ্ট্র হওয়ার কারণে এখানে কোন প্রকার ব্যক্তিগত উদ্যোগ দেখা যায় না। এছাড়াও ভোক্তার ভোগের বিষয়ে কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমেই নির্ধারণ করা হয়ে থাকে যে ভোক্তা কোন দ্রব্যটি ভোগ করবে। যার ফলে একদিকে যেমন ব্যক্তিগত উদ্যোগ না থাকায় অবাধ প্রতিযোগিতা পরিলক্ষিত হয় না। অন্যদিকে বক্তার স্বাধীনতা না থাকার কারণে নির্দিষ্ট কোন দ্রব্যের প্রতি চাহিদা না থাকার কারণে দাম ও বৃদ্ধি পায় না। অর্থাৎ এই ক্ষেত্রে সরকার দ্রব্যের মূল্য পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে।
HSCEconomics 1st PaperSylhet 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।