শেয়ারFacebookWhatsApp

ব্যষ্টিক অর্থনীতি কী?

উত্তর: অর্থশাস্ত্রের যে শাখায় একজন ভোক্তা বা একক ফার্মের আচরণ, চাহিদা, ভোগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

ব্যষ্টিক অর্থনীতি কী?

উদ্দীপক

মি. জনের ব্যক্তিগত বিনিয়োগ করে উদ্যোক্তা হওয়ার প্রবল আগ্রহ। কিন্তু তার দেশে এর কোনো সুযোগ নেই। সেখানে সব অর্থনৈতিক কর্মকাণ্ড সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তার ফেসবুক বন্ধু মি. ব্রাউন নিজ উদ্যোগে বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করে তার প্রতিষ্ঠানের অনেক বিস্তৃতি ঘটিয়েছেন। কিন্তু সেখানে শ্রেণিবৈষম্য এবং শ্রমিক শোষণ বিদ্যমান।

Mymensingh · 2023

উত্তর

অর্থশাস্ত্রের যে শাখায় একজন ভোক্তা বা একক ফার্মের আচরণ, চাহিদা, ভোগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।

উত্তর

অর্থনীতিতে অসীম অভাব ও সীমিত সম্পদের জন্য নির্বাচন সমস্যা দেখা দেয়। মানুষের অভাব অসীম। কিন্তু অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ সীমিত। তাই অভাবগুলো সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে পূরণ করা হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অভাব এবং সম্পদের বিকল্প ব্যবহার কীভাবে ঠিক করা হবে তা নির্বাচন করতে হয়। ফলে নির্বাচন সমস্যার উদ্ভব ঘটে।

উত্তর

উদ্দীপকের মি. জনের দেশে প্রচলিত অর্থব্যবস্থার সাথে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মিল রয়েছে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে সব অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এ ধরনের অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগ অনুপস্থিত। কী উৎপাদন করা হবে, কার জন্য করা হবে এবং কতটুকু করা হবে ইত্যাদি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এখানে ভোক্তার অবাধ স্বাধীনতা থাকে না। উদ্দীপকে মি. জন ব্যক্তিগত বিনিয়োগ করে উদ্যোক্তা হওয়ার। কিন্তু তার দেশে এর কোনো সুযোগ নেই। সেখানে দেশের সব সম্পদের মালিক সরকার এবং সব অর্থনৈতিক কর্মকাণ্ড সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। অর্থাৎ উৎপাদন, বণ্টন, বিনিময় ও ভোগ ইত্যাদি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তাই এ অর্থব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা অনুপস্থিত। এসব বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক অর্থনীতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মি. জনের দেশে প্রচলিত অর্থব্যবস্থার সাথে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে মি. জন এবং মি. ব্রাউনের দেশের অর্থব্যবস্থার মিশ্রণ ঘটিয়ে মিশ্র অর্থব্যবস্থা তৈরি করা যায়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক সব কার্যক্রম সরকারি হস্তক্ষেপ ছাড়া বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। আবার, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের সব উপকরণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। আর মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা ও উদ্যোগ বিরাজ করে। তাই মিশ্র অর্থব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সমন্বিত রূপ। উদ্দীপকে মি. জনের দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। আবার মি. ব্রাউন তার দেশে নিজ উদ্যোগে বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করেছে। কিন্তু তার দেশে শ্রেণি বৈষম্য ও শ্রমিক শোষণ বিদ্যমান। অর্থাৎ, মি. ব্রাউনের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত আছে। এখন মি. জন ও মি. ব্রাউনের দেশের অর্থব্যবস্থার সমন্বয় ঘটালে মিশ্র অর্থব্যবস্থায় রূপান্তর হবে। কারণ, সেক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও পরিলক্ষিত হবে। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগে পণ্য ও সেবার উৎপাদন হয়। তবে 'সরকারি উদ্যোগে কিছু জনগুরুত্বপূর্ণ পণ্য ও সেবা উৎপাদিত ও বণ্টিত হয়। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তির মৌলিক অধিকার, চিন্তর স্বাধীনতা বিদ্যমান থাকে। এ অর্থব্যবস্থায় উৎপাদন, ভোগ ও বণ্টনে ব্যক্তির স্বাধীনতা স্বীকৃত। তবে জনকল্যাণের স্বার্থে সরকার পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারে। এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ থাকায় সর্বোচ্চ উৎপাদন হয়। শ্রমিক শোষণ রোধে সরকার ন্যূনতম মজুরি নির্ধারণ করে থাকে। সরকারি ও বেসরকারি উভয় মালিকানায় ব্যবসা পরিচালিত হয়, যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে।
HSCEconomics 1st PaperMymensingh 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।