শেয়ারFacebookWhatsApp

'নৈতিকতা'- কোন অর্থব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ- ব্যাখ্যা কর।

উত্তর: নৈতিকতা মূলত ইসলামি অর্থব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ এ অর্থব্যবস্থা ন্যায়বিচার, সাম্য, সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দেয়। এ অর্থব্যবস্থা সুদমুক্ত লেনদেন, সম্পদের ন্যায়সংগত বণ্টন এবং দানের মাধ্যমে সমাজে ভারসাম্য বজায় রাখে। এ অর্থব্যবস্থার মূল লক্ষ্য হলো সুষম ভারসাম্যপূর্ণ ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

'নৈতিকতা'- কোন অর্থব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ- ব্যাখ্যা কর।

উদ্দীপক

মি. ইউরি গ্যাগারিনের দেশের নাগরিকরা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করেন এবং প্রয়োজন অনুযায়ী ভোগ করেন। তার দেশের সরকার সব সম্পদ ও উৎপাদনের উপকরণের মালিক এবং কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে উৎপাদন ও বণ্টন নিয়ন্ত্রিত হয়।

যশোর সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

মানুষ অপেক্ষাকৃত কম জরুরি অভাব ত্যাগ করে অধিকতর জরুরি অভাব পূরণ করবে, যা হতে সে সর্বাধিক তৃপ্তি লাভ করতে পারে। এ সিদ্ধান্তই হলো অর্থনীতিতে নির্বাচনজনিত সমস্যা।

উত্তর

নৈতিকতা মূলত ইসলামি অর্থব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ এ অর্থব্যবস্থা ন্যায়বিচার, সাম্য, সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দেয়। এ অর্থব্যবস্থা সুদমুক্ত লেনদেন, সম্পদের ন্যায়সংগত বণ্টন এবং দানের মাধ্যমে সমাজে ভারসাম্য বজায় রাখে। এ অর্থব্যবস্থার মূল লক্ষ্য হলো সুষম ভারসাম্যপূর্ণ ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।

উত্তর

উদ্দীপকের আলোকে মি, ইউরি গ্যাগারিনের দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। নিম্নে মি, ইউরি গ্যাগারিনের-এর দেশের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হলো- ১. শ্রেণি শোষণ অনুপস্থিত: নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বহারা শ্রেণি আর শোষিত হয় না। ২. উপকরণের ব্যক্তিমালিকানা নেই: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণের মালিকানা রাষ্ট্রের হাতে থাকে। তাই উপকরণের ব্যক্তিমালিকানা নেই। ৩. অবাধ প্রতিযোগিতার অনুপস্থিত: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয় না। কেন্দ্রীয় কর্তৃপক্ষ সকল পণ্যের দাম নির্ধারণ করে। তাই এ অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত। ৪ . চাহিদা ওপর নিয়ন্ত্রণ: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার বা ক্রেতার চাহিদাকে নিয়ন্ত্রণ করা হয়। এ ব্যবস্থায় যখন যা খুশি তা ভোগ করা যাবে না। ৫ . সম্পদের রাষ্ট্রীয় মালিকানা : সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানগুলোর মালিক হলো সরকার, সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল ইত্যাদি রাষ্ট্রের অধীনে কাজ করে। ৬. কেন্দ্রীয় পরিকল্পনা: রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা গ্রহণ করে। ঐ পরিকল্পনা অনুসারে দেশের উৎপাদন ও বণ্টন পরিচালিত হয়। উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন-শ্রমিকদের স্বার্থ রক্ষা, সামাজিক নিরাপত্তা, সুষম উন্নয়ন, মুদ্রাস্ফীতির অনুপস্থিতি, বেকারত্বের অনুপস্থিতি ইত্যাদি।

উত্তর

মি. ইউরি গ্যাগারিনের দেশের বিদ্যমান সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা জনকল্যাণে যথেষ্ট ভূমিকা রাখছে বলে আমি মনে করি। আমার উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধরা হলো- সমাজতান্ত্রিক অর্থনীতিতে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ জনকল্যাণের দিকটিকে গুরুত্ব দিয়ে সকল অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করে। এ অর্থব্যবস্থায় সরকারই দেশের উৎপাদন ও বণ্টন প্রক্রিয়া সম্পর্কে মৌলিক নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করে। উৎপাদিত সম্পদ মানুষের কাজের পরিমাণ ও মান অনুযায়ী রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে বণ্টন হয়। এ ব্যবস্থায় দেশের কলকারখানা ও খনি, কৃষি খামার, ব্যবসায় বাণিজ্য, ব্যাংক, বিমা প্রভৃতির ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। কোন কোন দ্রব্য কী পরিমাণে এবং কীভাবে উৎপাদিত হবে তা কেন্দ্রীয় কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এ সমাজে ব্যক্তি উদ্যোগের সুযোগ না থাকায় ব্যক্তিগত মুনাফার অস্তিত্ব নেই। এরূপ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা অনুপস্থিত। ফলে মুনাফা লাভের আশায় কোনো দ্রব্যের দাম বাড়াতে পারে না। তাই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তির মুনাফার কোনো সুযোগ নেই। দেশের জনগণ বা রাষ্ট্রই সকল সম্পদের মালিক। এ সমাজে অবাধ প্রতিযোগিতা নেই, শ্রেণি বৈষম্য নেই, শ্রেণি শোষণ অনুপস্থিত। এ অর্থব্যবস্থায় সমাজ ও নাগরিকদের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালায়। জনগণের কল্যাণ অর্জন করাই এ অর্থব্যবস্থার মূল লক্ষ্য। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, মি. ইউরি গ্যাগারিনের দেশে বিদ্যমান সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা জনগণের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSCEconomics 1st Paperযশোর সরকারি মহিলা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।