উদ্দীপকের দেশ তিনটির মধ্যে A দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, B দেশে মিশ্র অর্থব্যবস্থা এবং C দেশে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
উদ্দীপকের A দেশের অর্থব্যবস্থায় আমরা দেখতে পাই, সম্পদের ব্যক্তিমালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ নেই ও বাজার অবাধ দাম-প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের অনুরূপ। B দেশের অর্থব্যবস্থায় আমরা দেখতে পাই, ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে ভূমিকা পালন করে এবং বাজার ব্যবস্থা স্বয়ংক্রিয় দামব্যবস্থায় পরিচালিত হয়, যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের অনুরূপ। C দেশের অর্থব্যবস্থায় আমরা দেখতে পাই, উপকরণের ব্যক্তিগত মালিকানা নেই, উৎপাদিত সম্পদে কাজের পরিমাণ রাষ্ট্রীয় ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে, যা নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের অনুরূপ। এজন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি, A দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, B দেশে মিশ্র অর্থব্যবস্থা এবং C দেশে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।