উদ্দীপকের চিত্রে R মূলধননিবিড় উৎপাদন কৌশল এবং S শ্রমনিবিড় উৎপাদন কৌশল। বাংলাদেশের জন্য উদ্দীপকের R ও উৎপাদন কৌশলের মধ্যে ১ কৌশলটি অধিক যুক্তিযুক্ত।পৃথিবীর প্রত্যেক দেশে উৎপাদন কৌশল হয় শ্রমনিবিড় (Labour intensive) অথবা পুঁজিনিবিড় (Capital intensive)। অর্থাৎ যে দেশে পুঁজি অপেক্ষা শ্রমের সরবরাহ বেশি, শ্রমের মূল্য সম্ভা, সে দেশে উৎপাদন কৌশল শ্রমনির্ভর হয়। অন্যদিকে, যে দেশে পুঁজির পরিমাণ বেশি, শ্রমের মজুরি বেশি, সে দেশে উৎপাদন কৌশল পুঁজিনির্ভর হয়।যেমন- উন্নত দেশগুলোতে উৎপাদন কৌশল পুঁজিনিবিড়, অন্যদিকে অনুন্নত ও উন্নয়নশীল দেশে উৎপাদন কৌশল শ্রমনিবিড় হয়।বাংলাদেশ একটি জনবহুল উন্নয়নশীল দেশ। যেখানে মূলধনের পর্যাপ্ততা নেই; কিন্তু শ্রম পর্যাপ্ত রয়েছে। এছাড়া শ্রম যথেষ্ট সম্ভা। তাই কোনো যুক্তিশীল উৎপাদক অবশ্যই চাইবেন উৎপাদনের উপকরণ ব্যয় যে কৌশলে কম হবে সেটাই নির্ধারণ করতে। যেহেতু শ্রমনিবিড় উৎপাদন কৌশলে উৎপাদন ব্যয় কম হয়, তাই শ্রমনিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করাই অধিক যুক্তিযুক্ত।তাই বাংলাদেশের মতো জনবহুল উন্নয়নশীল দেশে উদ্দীপকের ROS উৎপাদন কৌশলের মধ্যে S কৌশলটি অধিক যুক্তিযুক্ত।