শেয়ারFacebookWhatsApp

সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন?

উত্তর: সম্পদের স্বল্পতার জন্য অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ অপ্রতুল। তাই এই সম্পদের স্বল্পতার জন্য মানুষের সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন?

উদ্দীপক

সাঈদ এমন একটি দেশে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে গিয়েছেন- যে দেশের সরকার সকল সম্পদের মালিক এবং জনগণের উৎপাদন, বণ্টন ও ভোগের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণ করে থাকে। অন্যদিকে, সাঈদের দেশে উৎপাদক ও ভোক্তা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে, সরকার অর্থনীতির কোনো খাতে হস্তক্ষেপ করে না।

Rajshahi · 2025

উত্তর

যেকোনো অর্থনৈতিক ব্যবস্থায় বাজারব্যবস্থার প্রকৃতিকে দাম প্রক্রিয়া (Price Mechanism) বলা হয়।

উত্তর

সম্পদের স্বল্পতার জন্য অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ অপ্রতুল। তাই এই সম্পদের স্বল্পতার জন্য মানুষের সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।

উত্তর

উদ্দীপকে সাঈদের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। নিচে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হলো-যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তিমালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে, সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। এ অর্থব্যবস্থায় বাজার দ্বারাই উপকরণের মালিকদের এবং ক্রেতা-বিক্রেতার প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হচ্ছে- কী উৎপাদিত হবে, কীভাবে উৎপাদিত হবে এবং উৎপাদনের বণ্টন কী রকম হবে। ক্রেতা-বিক্রেতা হচ্ছেন ব্যক্তিগতভাবে সমস্ত সম্পদের তথা উৎপাদনের উপকরণের মালিক এবং বাজারে তাদের আন্তঃক্রিয়ার মাধ্যমেই এসবের দাম নির্ধারিত হয়।উদ্দীপকে দেখা যায়, সাঈদের দেশে উৎপাদক ও ভোক্তা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে, সরকার অর্থনীতির কোনো খাতে হস্তক্ষেপ করে না- এসবই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য।সুতরাং বলা যায়, সাঈদের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।

উত্তর

উদ্দীপকে সাঈদ যে দেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়েছেন সে দেশের অর্থব্যবস্থা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আর, বাংলাদেশের অর্থব্যবস্থা হলো মিশ্র অর্থব্যবস্থা। এ দুটি অর্থব্যবস্থার মধ্যে তুলনা করা হলো-১. যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় বা সরকারি মালিকানা থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। পক্ষান্তরে, যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে।২. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা থাকে না। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় প্রায় সকল ক্ষেত্রেই ভোক্তা সাধারণ দ্রব্য ক্রয়-বিক্রয় ও ভোগের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে।৩. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্যের দাম রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়। অপরদিকে, মিশ্র অর্থব্যবস্থায় চাহিদা ও জোগানের স্বয়ংক্রিয় ঘাত-প্রতিঘাতের দ্বারা দাম নির্ধারিত হয়।৪. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোন কোন দ্রব্য কী পরিমাণে ও কীভাবে উৎপাদিত হবে এবং কীভাবে বণ্টন করা হবে এসব পরিকল্পনা কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হয়। অপরপক্ষে, মিশ্র অর্থব্যবস্থায় কোন কোন দ্রব্য কী পরিমাণ ও কীভাবে উৎপাদন করবে এসব বিষয়ে উৎপাদক ভূমিকা পালন করে।৫. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অর্জনের কোনো সুযোগ থাকে না। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ থাকে।সাঈদের উচ্চশিক্ষা গ্রহণ করতে যাওয়া দেশের তথা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দেশের সাথে বাংলাদেশের তথা মিশ্র অর্থব্যবস্থার মৌলিক পার্থক্য রয়েছে।
HSCEconomics 1st PaperRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।