শেয়ারFacebookWhatsApp

নির্বাচন সমস্যার উদ্ভব হয় কেন?

উত্তর: অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের সীমাবদ্ধতার কারণে নির্বাচন সমস্যা উদ্ভব হয়। মানুষের জীবনে অফুরন্ত অভাবের তুলনায় অভাব পূরণের সম্পদ সীমিত -বলে সব অভাব একসাথে পূরণ করা যায় না। তাই ভোক্তার পর্যাপ্ত --আর্থিক সামর্থ্যের অভাবে তার অনেক অভাবের মধ্যে বেশি প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করার প্রয়োজনেই নির্বাচন সমস্যা দেখা দেয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

নির্বাচন সমস্যার উদ্ভব হয় কেন?

উদ্দীপক

X দেশের নাগরিক হায়াৎ সাহেব একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার ভাই পূর্বে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও বর্তমানে নিজে ব্যবসায় শুরু করেছেন। অন্যদিকে, Y দেশের নাগরিক জন সাহেব নিজ উদ্যোগে ব্যবসায় করতে চাইলেও তার দেশে ব্যক্তি মালিকানায় কোনো অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এখানে সবকিছুই সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়।

Mymensingh · 2025

উত্তর

মানুষের ক্রয়ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাই অভাব।

উত্তর

অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের সীমাবদ্ধতার কারণে নির্বাচন সমস্যা উদ্ভব হয়। মানুষের জীবনে অফুরন্ত অভাবের তুলনায় অভাব পূরণের সম্পদ সীমিত -বলে সব অভাব একসাথে পূরণ করা যায় না। তাই ভোক্তার পর্যাপ্ত --আর্থিক সামর্থ্যের অভাবে তার অনেক অভাবের মধ্যে বেশি প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করার প্রয়োজনেই নির্বাচন সমস্যা দেখা দেয়।

উত্তর

'XX^{\prime} দেশটিতে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ সাধারণত এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। স্যামুয়েলসন বলেন, মিশ্র অর্থব্যবস্থা এরূপ একটি অর্থনৈতিক কাঠামো যেখানে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে। মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্রের মতো অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর ব্যক্তিগত মালিকানা থাকে। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ দ্রব্য ও সেবা উৎপাদনকারী অনেক প্রতিষ্ঠান সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। উদ্দীপকে দেখা যায়, 'XX^{\prime} দেশের নাগরিক হায়াৎ সাহেব একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার ভাই পূর্বে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও বর্তমানে নিজে ব্যবসা শুরু করেছেন। অতএব, 'XX^{\prime} দেশটিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পাশাপাশি অবস্থান করছে। সাথে সাথে ব্যক্তিগত উদ্যোগও প্রচলিত আছে। সুতরাং, 'XX^{\prime} দেশটিতে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'XX^{\prime} দেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা এবং Y দেশের অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন X ও Y দেশের অর্থব্যবস্থা অর্থাৎ মিশ্র ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বৈশিষ্ট্যগতভাবে এক নয়। নিচে আলোচনা করা হলো-১. মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদনের বেশিরভাগ উপাদানগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে বলে ব্যক্তি বিশেষ শ্রেণি বৈষম্য সৃষ্টি করে। পক্ষান্তরে নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদনের অধিকাংশ উপাদানগুলোর ওপর সরকারি মালিকানা থাকে বলে শ্রেণি বৈষম্য সৃষ্টি হয় না।২. মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদনকারী নিজের ইচ্ছামতো লাভজনক ব্যবসায়ে বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারে, কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকে না। সকল অর্থনৈতিক কার্যাবলি কেন্দ্রীয় পরিকল্পনায় পরিচালিত হয়।৩. মিশ্র অর্থনীতিতে ব্যক্তি নিজের ইচ্ছামতো ভোগ করতে পারে। ফলে ভোগের ক্ষেত্রে ভোক্তার সার্বভৌমত্ব বিরাজ করে। অন্যদিকে, নির্দেশমূলক অর্থব্যবস্থায় ভোগকারীর স্বাধীনতা থাকে না।।৪. মিশ্র অর্থনীতিতে উৎপাদনকারীর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, যা শ্রেণি বৈষম্য সৃষ্টি করে। অপরদিকে, সমাজতন্ত্রে উৎপাদনের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং সামাজিক কল্যাণ।৫. উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা থাকায় মিশ্র অর্থনীতিতে শ্রেণি শোষণ বিরাজ করে। কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন কার্য পরিচালিত হওয়ায় এখানে শ্রেণি শোষণের অবকাশ কম।
HSCEconomics 1st PaperMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।