J সাহেবের দেশের উৎপাদন কৌশল পুঁজিনিবিড়।
উৎপাদন ক্ষেত্রে যদি শ্রমের তুলনার মূলধনের পরমিাণ অধিক হয় তবে তা পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। এ ধরনের উৎপাদন কৌশলে উৎপাদন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় শ্রমের পরিমাণ কম ব্যবহৃত হয়। এ কারণে মূলধন ও শ্রমের অনুপাত ১ একক অপেক্ষা বেশি হয়।
উদ্দীপকের J সাহেবের দেশে উৎপাদনকারীগণ আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করে থাকে। অর্থাৎ, এদেশে উৎপাদনকারীরা শ্রমের তুলনায় মূলধন অধিক, ব্যবহার করেন। তাই এটি পুঁজিনিবিড় উৎপাদন কৌশলকে নির্দেশ করে। সাধারণ উন্নত দেশগুলো মূলধন অধিক সহজলভ্য এবং শ্রমের তুলনায় সস্তা হয়। এ কারণে এরূপ দেশে পুঁজিনিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করা হয়।