উদ্দীপক হতে প্রাপ্ত স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যটি বিলসজাতীয়।
দ্রব্যের দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়। কিন্তু এই পরিবর্তন সব সময় সমান হয় না। দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হলে তাহলে তাকে স্থিতিস্থাপকতা চাহদা বলে। এক্ষেত্রে চাহদিার স্থিতিস্থাপকতার মান ১-এর অধিক হয়। আবার চাহিদার স্থিতিস্থাপকতার মান যদি ১-এর কম হয় তাহলে তা অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দ্রব্যটি বিলাসজাত হয়ে থাকে।
উদ্দীপকের সূচির ভিত্তিতে চাহিদার দাম স্থিতিস্থাপকতা হলো ২। অর্থাৎ Ep > ১ হওয়ায় এটি স্থিতিস্থাপক চাহিদা। এক্ষেত্রে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়েছে। দাম ২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২৫ টাকা হলে চাহিদা ৪০ একক থেকে হ্রাস পেয়ে ২০ একক হয়। অর্থাৎ ৫ টাকা দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন হয়েছে ২০ একক, যা দাম পরিবর্তনের অনুপাত অপেক্ষা বেশি।স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের শতাংশিক পরিবর্তন অপেক্ষা চাহিদার শতাংশিক পরিবর্তন বেশি হয়। ফলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা ১-এর চেয়ে বড় হয়। উদ্দীপকের দ্রব্যটির চাহিদার দাম স্থিতিস্থাপকতা ১-এর চেয়ে বেশি। অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদা। তাই দ্রব্যটি একটি বিলাসজাত দ্রব্য। কারণ বিলাসজাত দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন অপেক্ষা চাহিদার শতাংশিক পরিবর্তন বেশি হয়।