অনিকের বন্ধুর দেশে প্রচলিত অর্থব্যবস্থা হলো নির্দেশকমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা।
নির্দেশকমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এমন এক আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ সমূহের ব্যক্তিগত মালিকানা নেই, উৎপাদিত সম্পদ মানুষের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী বন্টন করা হয় এবং পরিকল্পিত অর্থনীতির ওপর গুরুত্ব দেওয়া হয়। নির্দেশকমূলক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান থাকায় কোন ব্যক্তি মালিকানা নেই। তাছাড়া এই ব্যবস্থায় অবাধ প্রতিযোগিতার অনুপস্থিতি বিদ্যমান। পাশাপাশি বন্টন ব্যবস্থা,চাহিদার উপর নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় পরিকল্পনা, শ্রমিকদের স্বার্থরক্ষাসহ এই অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতির অনুপস্থিতি পরিলক্ষিত হয়। তাছাড়া এই অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা এবং সুষম উন্নয়ন ও বেকারত্বের অনুপস্থিতি বিদ্যমান।
উদ্দীপকে অনিকের বন্ধুর দেশেও সকল সম্পদের মালিক রাষ্ট্র। সেখানে নাগরিকরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ ও মজুরি পেয়ে থাকে। কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে উৎপাদন পরিচালিত হয় এবং পণ্য ও সেবার দাম সরকার নির্ধারণ করে দেয় যা নির্দেশকমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে।