শেয়ারFacebookWhatsApp

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয় কেন?

উত্তর: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়। সাধারণত দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার তেমন কোন পরিবর্তন না ঘটে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের পরিবর্তনে চাহিদার তেমন কোন পরিবর্তন হয় না। যেমন :লবণ ও ঔষধ অতি প্রয়োজনীয় দ্রব্য। এ সকল দ্রব্যের দামের পরিবর্তনে চাহিদার তেমন কোন পরিবর্তন হয় না। এজন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয় কেন?

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

উত্তর

কোন দ্রব্যের দামের শাতংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতাংশিক পরিবর্তন ঘটে, তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে।

উত্তর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়। সাধারণত দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার তেমন কোন পরিবর্তন না ঘটে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের পরিবর্তনে চাহিদার তেমন কোন পরিবর্তন হয় না। যেমন :লবণ ও ঔষধ অতি প্রয়োজনীয় দ্রব্য। এ সকল দ্রব্যের দামের পরিবর্তনে চাহিদার তেমন কোন পরিবর্তন হয় না। এজন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক।

উত্তর

কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তনকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে।দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তন হয়। এই দুইয়ের অনুপাতই দাম স্থিতিস্থাপকতা। অর্থাৎ চাহিদার শতাংশিক পরিবর্তনকে দামের শতাংশিক পরিবর্তন দ্বারা ভাগ করলে দাম স্থিতিস্থাপকতা পাওয়া যায়।সূত্রাকারে চাহিদার দাম স্থিতিস্থাপকতা = ΔQΔPPQ\frac{\Delta Q}{\Delta P} \cdot \frac{P}{Q} উদ্দীপকের সূচিতে দেখা যায়, দাম 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা হলে চাহিদার পরিমাণ 40 একক থেকে হ্রাস পেয়ে 20 একক হয়। এক্ষেত্রে, P=20,P1=25ΔP=(2520)=5Q=40,Q1=20ΔQ=(2040)=20\begin{aligned} & P=20, P_1=25 \therefore \Delta P=(25-20)=5 \\ & Q=40, Q_1=20 \therefore \Delta Q=(20-40)=-20\end{aligned} এখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রানুযায়ী, Ep=ΔQΔPPQ=2052040=2\begin{aligned} & \mathrm{E}_{\mathrm{p}}=\frac{\Delta \mathrm{Q}}{\Delta \mathrm{P}} \cdot \frac{\mathrm{P}}{\mathrm{Q}} \\ & =\frac{-20}{5} \cdot \frac{20}{40}=-2 \end{aligned} এখানে,ΔQ=\Delta Q= চাহিদার পরিবর্তনΔP=\Delta \mathrm{P}= দামের পরিবর্তন\therefore দাম স্থিতিস্থাপকতা, Ep=2\mathrm{E}_{\mathrm{p}}=2 [ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে]

উত্তর

উদ্দীপক হতে প্রাপ্ত স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যটি বিলসজাতীয়। দ্রব্যের দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়। কিন্তু এই পরিবর্তন সব সময় সমান হয় না। দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হলে তাহলে তাকে স্থিতিস্থাপকতা চাহদা বলে। এক্ষেত্রে চাহদিার স্থিতিস্থাপকতার মান ১-এর অধিক হয়। আবার চাহিদার স্থিতিস্থাপকতার মান যদি ১-এর কম হয় তাহলে তা অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দ্রব্যটি বিলাসজাত হয়ে থাকে। উদ্দীপকের সূচির ভিত্তিতে চাহিদার দাম স্থিতিস্থাপকতা হলো ২। অর্থাৎ Ep > ১ হওয়ায় এটি স্থিতিস্থাপক চাহিদা। এক্ষেত্রে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়েছে। দাম ২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২৫ টাকা হলে চাহিদা ৪০ একক থেকে হ্রাস পেয়ে ২০ একক হয়। অর্থাৎ ৫ টাকা দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন হয়েছে ২০ একক, যা দাম পরিবর্তনের অনুপাত অপেক্ষা বেশি।স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের শতাংশিক পরিবর্তন অপেক্ষা চাহিদার শতাংশিক পরিবর্তন বেশি হয়। ফলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা ১-এর চেয়ে বড় হয়। উদ্দীপকের দ্রব্যটির চাহিদার দাম স্থিতিস্থাপকতা ১-এর চেয়ে বেশি। অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদা। তাই দ্রব্যটি একটি বিলাসজাত দ্রব্য। কারণ বিলাসজাত দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন অপেক্ষা চাহিদার শতাংশিক পরিবর্তন বেশি হয়।
HSCEconomics 1st Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।