শেয়ারFacebookWhatsApp

উৎপাদন সম্ভাবনা রেখা কী?

উত্তর: বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে উৎপন্ন দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশকারী রেখাই উৎপাদন সম্ভাবনা রেখা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উৎপাদন সম্ভাবনা রেখা কী?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে উৎপন্ন দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশকারী রেখাই উৎপাদন সম্ভাবনা রেখা।

উত্তর

কিছু অমিল বা বৈসাদৃশ্য থাকা সত্ত্বেও ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি পরস্পর নির্ভরশীল। ব্যষ্টিক অর্থনীতির বিষয় হলো একজন ভোক্তা বা একক ফার্মের আচরণ, চাহিদা, ভোগ, সঞ্চয়, আয়, ব্যয় ইত্যাদি। অন্যদিকে, সামষ্টিক অর্থনীতির বিষয় হলো একটি দেশের মোট উৎপাদন, জাতীয় আয়, মোট চাহিদা, মোট যোগান, সাধারণ দামস্তর ইত্যাদি। তাই ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পৃথকভাবে একটি অসম্পূর্ণ অর্থনৈতিক বিশ্লেষণ। কারণ সামষ্টিক বাদ দিয়ে যেমন ব্যষ্টিক আলোচনা অসম্পূর্ণ, তেমনি ব্যষ্টিককে বাদ দিয়ে সামষ্টিক আলোচনা নিরর্থক। তাই বলা যায়, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক।

উত্তর

উদ্দীপকে 'কী উপায়ে উৎপাদন করা হবে' মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে। পৃথিবীর প্রত্যেকটি দেশে উৎপাদন কৌশল হয় শ্রমনিবিড় অথবা পুঁজিনিবিড়। যে দেশে শ্রমের আধিক্য বেশি সে দেশে শ্রমনিবিড় উপায়ে উৎপাদন করা হয়। পক্ষান্তরে যে দেশে মূলধন বেশি সে দেশে মূলধন নিবিড় উপায়ে উৎপাদন করা হয়। অর্থাৎ কোন উপায়ে উৎপাদন করা হবে তা নির্ভর করে দেশে কোন উপকরণের আধিক্য রয়েছে। উদ্দীপকে লম্ব অক্ষে মূলধন ও ভূমি অক্ষে শ্রম নির্দেশিত হয়েছে। চিত্রে Qo একটি সম-উৎপাদন রেখা যেখানে A ও B দুটি উৎপাদনের উপকরণের সংমিশ্রণ বিন্দু। এখানে A বিন্দুটি মূলধন নিবিড় উৎপাদনকে নির্দেশ করে। কারণ এখানে শ্রমের তুলনায় মূলধন বেশি ব্যবহার হয়েছে। আবার B বিন্দুটি শ্রম নিবিড় উৎপাদনকে নির্দেশ করে। কারণ এ বিন্দুতে মূলধনের চেয়ে শ্রম উপকরণ বেশি ব্যবহার হয়েছে। সুতরাং কোনো দেশ কোন উপায়ে উৎপাদন করবে তা নির্ভর করবে উক্ত দেশের মূলধন ও শ্রম উপকরণের প্রাচুর্যতার ওপর। অতএব বলা যায়, উদ্দীপকটি কী উপায়ে উৎপাদন করা হবে সমস্যাটিকে নির্দেশ করে।

উত্তর

বাংলাদেশের মতো একটি জনবহুল দেশের জন্য উদ্দীপকের B বিন্দুতে বা শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি অধিক যুক্তিযুক্ত। কোনো দেশে পুঁজি অপেক্ষা শ্রমের সরবরাহ বেশি হলে শ্রমের মূল্য সন্তা হয়। এ অবস্থায় উক্ত দেশ শ্রম নির্ভর হয়। অন্যদিকে যে দেশের পুঁজির • পরিমাণ বেশি এবং শ্রম সরবরাহ কম সেখানে শ্রমের মজুরি বেশি হয়। উক্ত দেশ পুঁজি নির্ভর হয়। উদ্দীপকের চিত্রে, Qo হলো সম-উৎপাদন রেখা যার ভূমি অক্ষে শ্রম (L) এবং লম্ব অক্ষে পুঁজি (K) নির্দেশিত হয়েছে। এখানে A ও B উৎপাদন সংমিশ্রণ বিন্দুর মধ্যে পুঁজিনির্ভর উৎপাদন কৌশল A এবং শ্রম নির্ভর উৎপাদন কৌশল B। সাধারণত উন্নয়নশীল দেশে মূলধনের স্বল্পতা থাকে এবং শ্রম বেশি থাকে। তাই উন্নয়নশীল দেশে B বিন্দু তথা শ্রম নিবিড় উৎপাদন কৌশল নির্বাচন করা উচিত। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে পুঁজি অপেক্ষা শ্রমের সরবরাহ বেশি। তাই শ্রমের মজুরি তুলনামূলকভাবে সস্তা। এতে অল্প খরচে বেশি পরিমাণে শ্রম নিয়োগ করা যায়। কিন্তু বাংলাদেশে পুঁজির পরিমাণ কম থাকায় পুঁজি ব্যবহারের খরচ শ্রমের তুলনায় অধিক। তাই বাংলাদেশে পুঁজির চেয়ে শ্রম বেশি ব্যবহার করে উৎপাদন বেশি সুবিধাজনক হয়। সুতরাং বাংলাদেশের জন্য পুঁজি নির্ভর এ উৎপাদন কৌশলের চেয়ে শ্রম নির্ভর B উৎপাদন কৌশল বেশি যুক্তিযুক্ত।
HSCEconomics 1st Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।