উদ্দীপক অনুযায়ী, নাবিলের দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের সব উপকরণের মালিক সরকার। এ অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনার সিদ্ধান্তের দ্বারা উৎপাদন কার্য পরিচালিত হয়। এজন্য এ ধরনের অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা লক্ষ করা যায় না। ফলে এখানে ভোক্তার স্বাধীনতা, শ্রেণিবৈষম্য, ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত থাকে।
উদ্দীপকে নাবিলের দেশে জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষাসহ সব মৌলিক, চাহিদা পূরণ করে থাকে রাষ্ট্র। তার দেশের সব অর্থনৈতিক কর্মকাণ্ডের সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন। এটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে। এ অর্থব্যবস্থায় সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জনকে প্রাধান্য দেওয়া হয়। এছাড়া শ্রেণি শোষণ অনুপস্থিত থাকে ও শ্রমিকদের স্বার্থরক্ষা করা হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মাধ্যমে সুষম আয় বণ্টন নিশ্চিত হয়। ফলে এ অর্থব্যবস্থায় বেকারত্বহীনতা দেখা দেয়।