নিম্নে উৎপাদন সম্ভাবনা রেখাটি অংকন করা হলো:দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ কে নির্দেশ করতে উৎপাদন সম্ভাবনা রেখা ব্যবহৃত হয়। এই রেখায় নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দ্রব্যগুলোর সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করা হয়। অর্থাৎ, এর মাধ্যমে কোন দ্রব্যের কোন দ্রব্যের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ জানা যায়। প্রদত্ত সম্পদ ও প্রযুক্তির সাপেক্ষে উৎপাদনের সংমিশ্রণগুলো থেকে এ চিত্র অঙ্কন করলেই রেখাটি পাওয়া যায়। উদ্দীপকে উল্লিখিত সংমিশ্রণগুলোর সাপেক্ষে নিম্নে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অংকন করা হলো:ছককাগজের চিত্রের ভূমি অক্ষে ধান এবং লম্ব অক্ষে পাট উৎপাদনের পরিমাপ নির্দেশ করা হয়েছে। উদ্দীপক অনুসারে ধানের উৎপাদন ০, ৩০, ৪০ হলে পাটের উৎপাদন ৩০, ২০, ০ একক হয়। উক্ত সংমিশ্রণগুলোর বিন্দু যথাক্রমে a, b, c হিসেবে চিহ্নিত করা হলো। প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে ac রেখা পাওয়া যায়, যা নির্ণেয় সম্ভাবনা রেখা।