X ও Y দেশের দাম ব্যবস্থা এক নয়: নিম্নে তা ব্যাখ্যা করা হলো : X দেশের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান এবং Y দেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ ছাড়াই অবাধ প্রতিযোগিতার মাধ্যমে বাজারে দাম নির্ধারিত হয়। এই অর্থব্যবস্থায় ক্রেতার পছন্দ, রুচি ও ইচ্ছা অনুযায়ী উৎপাদকেরা দ্রব্য উৎপাদন করে থাকে। এই অর্থব্যবস্থায় ভোক্তার সম্পূর্ণ স্বাধীনতা থাকে। এক্ষেত্রে এ সরকারের কোন প্রকার হস্তক্ষেপ থাকে না। যার ফলে অবাত প্রতিযোগিতার মধ্য দিয়ে দাম নির্ধারণ করা হয়, আপাত দৃষ্টিতে যাকে বিশৃংখল মনে হয়। এই ক্ষেত্রে স্বয়ংক্রিয় ব্যবস্থায় একটি অদৃশ্য শক্তি দ্বারা পন্যের দাম নির্ধারিত হয়। প্রতিটি পণ্যের বা সেবার চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রীয়া প্রতিক্রিয়া মাধ্যমে এর দাম নির্ধারিত হয়। এই ধরনের দ্রব্যের মূল্য নির্ধারণের ফলে অনেক দ্রব্যই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নাগালের বাইরে থাকে। অপরদিকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সকল সম্পত্তি মালিক রাষ্ট্র হওয়ার কারণে এখানে কোন প্রকার ব্যক্তিগত উদ্যোগ দেখা যায় না। এছাড়াও ভোক্তার ভোগের বিষয়ে কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমেই নির্ধারণ করা হয়ে থাকে যে ভোক্তা কোন দ্রব্যটি ভোগ করবে। যার ফলে একদিকে যেমন ব্যক্তিগত উদ্যোগ না থাকায় অবাধ প্রতিযোগিতা পরিলক্ষিত হয় না। অন্যদিকে বক্তার স্বাধীনতা না থাকার কারণে নির্দিষ্ট কোন দ্রব্যের প্রতি চাহিদা না থাকার কারণে দাম ও বৃদ্ধি পায় না। অর্থাৎ এই ক্ষেত্রে সরকার দ্রব্যের মূল্য পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে।