শেয়ারFacebookWhatsApp

দুষ্প্রাপ্যতা কি?

উত্তর: প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে অর্থনীতিকে দুষ্প্রাপ্যতা বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

দুষ্প্রাপ্যতা কি?

উদ্দীপক

A ও B দুইটি দেশ। A দেশে অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণ গুলোর ওপর সরকারি মালিকানা বিরাজ করে এবং উৎপাদন বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে। অন্যদিকে B দেশে সুদ মুক্ত ভাবে অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। এদেশে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান দূর করার জন্য ধনীদের সম্পদের উপর গরিবদের অধিকার প্রতিষ্ঠা ও আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়।

Dhaka · 2023

উত্তর

প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে অর্থনীতিকে দুষ্প্রাপ্যতা বলে।

উত্তর

ব্যষ্টিক অর্থনীতির বিষয় হলো একজন ভোক্তা বা একক ফার্মের আচরণ, চাহিদা, ভোগ, সঞ্চয়, আয়, ব্যয় ইত্যাদি। অন্যদিকে সামষ্টিক অর্থনীতির বিষয় হলো একটি দেশের মোট উৎপাদন, জাতীয় আয়, মোট চাহিদা, মোট যোগান, সাধারন দামস্তার ইত্যাদি। তাই ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পৃথকভাবে একটি অসম্পূর্ণ অর্থনৈতিক বিশ্লেষণ। কারণ সামষ্টিককে বাদ দিয়ে যেমন আলোচনা অসম্পূর্ণ তেমন এই ব্যষ্টিককে বাদ দিয়ে সামষ্টিক আলোচনা নিরর্থক। এসব কারণে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক।

উত্তর

উদ্দীপকের A দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। উদ্দীপকের আলোকে “A” দেশের বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো: সম্পদের মালিকানা : সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা হয় শুধু সরকার। আর ব্যক্তি মালিকানাধীন কোন সম্পদ না থাকায় এক্ষেত্রে ব্যক্তি উদ্যোগের কোন কর্মকান্ড পরিলক্ষিত হয় না। উদ্দীপকের দেশেও সেই দেশের অর্থনৈতিক কর্মকান্ড শুধুমাত্র সরকার নিয়ন্ত্রণ করে যা দ্বারা বুঝা যায় সম্পত্তির মালিক শুধুমাত্র সরকার। কেন্দ্রীয় পরিকল্পনা : সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনার ভিত্তিতে প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং নির্ধারিত পন্য ভোগ করবেন। এক্ষেত্রে ভোক্তা স্বাধীনতা থাকে না। এছাড়াও দেশের অন্যান্য কর্মকাণ্ডও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমেই পরিচালিত হয়। উদ্দীপকেও বলা হয়েছে, উক্ত দেশে উৎপাদন, বন্টন, ভোগ সবই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়। সমাজের শ্রেণীবৈষম্য লোপ: সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদন ভোগ সহ সকল কর্মকান্ড কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়, যার ফলে দ্রব্যমূল্যের উপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকে। এতে করে একদিকে যেমন কোন অবাধ প্রতিযোগিতা দেখা যায় না অন্যদিকে দ্রব্যমূল্য জনগণের সামর্থের মধ্যে থাকায় সমাজে কোনরূপ শ্রেণী বৈষম্য তৈরি হয় না। উদ্দীপকের দেশেও যেহেতু উৎপাদন বন্টন সহ সকল কর্মকান্ড কেন্দ্রীয় পরিকল্পনায় পরিচালিত, তাই উক্ত দেশেও শ্রেণী বৈষম্য পরিলক্ষিত হবে না।

উত্তর

উদ্দীপকের আলোকে দেশ দুটির অর্থ ব্যবস্থার মধ্যে নিম্নে তুলনামূলক আলোচনা করা হলো :উদ্দীপকের A দেশে সম্পদ ও উৎপাদনের উপকরণ গুলোর ওপর সরকারি মালিকানা বিরাজ করে এবং উৎপাদন বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে ; অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। অপরদিকে B দেশে সুদমুক্ত ভাবে অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। এদেশে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান দূর করার জন্য ধনীদের সম্পদের উপর গরিবদের অধিকার প্রতিষ্ঠা ও আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়।অর্থাৎ সলামী অর্থব্যবস্থা বিদ্যমান। সাধারণভাবে সমাজতান্ত্রিকের অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় বিদ্যমান এবং যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে। এর প্রেক্ষিতে সেখানে অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত থাকে। অন্যদিকে এই ইসলামী অর্থব্যবস্থায় কুরআন ও হাদিসের আলোকে তা পরিচালিত হয়। যার ফলে দেশে সুদ, ধনী-দরিদ্র বৈষম্য ইত্যাদি অনুপস্থিত। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারি মালিকানাধীন সম্পত্তির কারণে সেখানে ব্যক্তিগত উদ্যোগ অনুপস্থিত। ফলে অবাধ প্রতিযোগিতা না থাকায় অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তবে এক্ষেত্রে মুদ্রাস্ফীতি শ্রেণী শোষণ ইত্যাদি অনুপস্থিত থাকার কারণে সামাজিক কল্যাণ ও সুষম উন্নয়ন ঘটে। ইসলামী অর্থ ব্যবস্থা সম্পদের যৌথ মালিকানা থাকায় অর্থনৈতিক উন্নয়ন দ্রুত হয়। এক্ষেত্রে ইনসাফপূর্ণ বন্টন ব্যবস্থা ও সুদমুক্ত হওয়ায় শ্রেণী শোষণ অনুপস্থিত থাকে। এছাড়াও সর্বোৎকৃষ্ট শ্রম নীতি থাকায় শ্রমিক শোষণ অনুপস্থিত থাকে এবং যাকাত, ওশর, ফিতরা এবং বায়তুল মাল থাকায় সেগুলোর ফলে দারিদ্র বিমোচনের কারনে সামাজিক কল্যাণ সর্বোচ্চ হয়।
HSCEconomics 1st PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।