শেয়ারFacebookWhatsApp

নির্বাচন একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা - ব্যাখ্যা কর।

উত্তর: মানুষকে নির্বাচনে সমস্যায় পড়তে হয় কারণ সমাজে অভাবে তুলনায় সম্পদ সীমিত হওয়ায়। মানুষের অভাব অসীম কিন্তু এই অভাব পূরণের সম্পদ সীমিত। মানুষের সব অভাব সমান গুরুত্ব নয় বলে কোনো নির্দিষ্ট সময় সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। তাই ব্যক্তিকে তার অভাবের গুরুত্ব অনুসারে কোন অভাব আগে এবং কোন অভাব পরে পূরণ করতে হয়। আর এইভাবেই অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

নির্বাচন একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা - ব্যাখ্যা কর।

Dinajpur · 2023

উত্তর

অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে।

উত্তর

মানুষকে নির্বাচনে সমস্যায় পড়তে হয় কারণ সমাজে অভাবে তুলনায় সম্পদ সীমিত হওয়ায়। মানুষের অভাব অসীম কিন্তু এই অভাব পূরণের সম্পদ সীমিত। মানুষের সব অভাব সমান গুরুত্ব নয় বলে কোনো নির্দিষ্ট সময় সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। তাই ব্যক্তিকে তার অভাবের গুরুত্ব অনুসারে কোন অভাব আগে এবং কোন অভাব পরে পূরণ করতে হয়। আর এইভাবেই অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয়।

উত্তর

উদ্দীপকের A দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং B দেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান। নিম্নে উদ্দীপকের দেশ দুটির অর্থ ব্যবস্থা উদাহরণসহ ব্যাখ্যা করা হলো: সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পদ ও উৎপাদনের সকল উপকরণ সরকার বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনার দ্বারা উৎপাদন পরিচালিত হয় এবং সকল সম্পদের মালিক হয় রাষ্ট্র। এ ধরনের অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা, শ্রেণীবৈষম্য, ব্যক্তিগত মুনাফা ইত্যাদি অনুপস্থিত। এই কারণে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা দেখা যায় না। উদ্দীপকের B দেশে সকল কর্মকান্ডে কেন্দ্রীয় পরিকল্পনা, রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ, কেন্দ্রীয় পরিকল্পনার ফলে আয়ের সুষম বন্টন এবং ভোক্তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ ইত্যাদি উল্লেখ রয়েছে। তাই বলা যায় দেশটিতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি থাকার কারণে উৎপাদনে ব্যক্তিগত উদ্যোগও পরিলক্ষিত হয়। এক্ষেত্রে বিক্রেতার মুখ্য উদ্দেশ্য থাকে সর্বোচ্চ মুনাফা অর্জন। এই কারণে দ্রব্যের দাম নির্ধারণে সরকারের তেমন কোন ভূমিকা থাকে না। যার ফলে কিছু দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আর বাইরে থাকে। অপরদিকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম পরিবর্তনের সরকারের সরাসরি ভূমিকা থাকে। যার ফলে বাজারে অবাধ প্রতিযোগিতা দেখা যায় না। এতে করে শ্রেণীবৈষম্যও লোপ পায়। সর্বোচ্চ সামাজিক কল্যাণ নিশ্চিত হয়। উদ্দীপকেও শ্রমিক শোষণ, ব্যাক্তিগত মালিকানাধীন সম্পদ, কোন কেন্দ্রীয় পরিকল্পনা না থাকায় ভোক্তার সার্বভৌমত্ব, আর এর ফলে সৃষ্ট স্বয়ংক্রিয় দামব্যবস্থা ইত্যাদির কথা উল্লেখ রয়েছে। তাই বলা যায় A দেশটিতে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান ।

উত্তর

উদ্দীপাকে উল্লেখিত একটি দেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং অন্য দেশে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান। এই দুই অর্থ ব্যবস্থার সমন্বয়ে মিশ্র অর্থব্যবস্থার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের A দেশে শ্রমিক শোষণ, ব্যাক্তিগত মালিকানাধীন সম্পদ, কোন কেন্দ্রীয় পরিকল্পনা না থাকায় ভোক্তার সার্বভৌমত্ব, আর এর ফলে সৃষ্ট স্বয়ংক্রিয় দামব্যবস্থা ইত্যাদির কথা উল্লেখ রয়েছে অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান। অপরদিকে B দেশে সকল কর্মকান্ডে কেন্দ্রীয় পরিকল্পনা, রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ, কেন্দ্রীয় পরিকল্পনার ফলে আয়ের সুষম বন্টন এবং ভোক্তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ ইত্যাদি উল্লেখ রয়েছে তথা দেশটিতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় ধরনের অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই ধরনের অর্থব্যবস্থায় সম্পত্তির ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা ও উদ্যোগ পরিলক্ষিত হয়। এই অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ খাতসমূহে সরকারি মালিকানা থাকে তবে অধিকাংশ উৎপাদন প্রতিষ্ঠানই বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। তবে এই ধরনের অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সরকার জনগণের কল্যাণে বিভিন্ন ভাতা প্রদান করে থাকে । তাই বলা যায়, ধণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সমন্বয়েই মিশ্র অর্থব্যবস্থা সৃষ্ট।
HSCEconomics 1st PaperDinajpur 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।