উদ্দীপকে সুযোগ ব্যয়ের কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : একটি সম্পদ দ্বারা সাধারণত দুই বা ততোধিক দ্রব্য ও সেবা উৎপাদন করা যায়। যেমন এক খন্ড জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা সম্ভব। কিন্তু ওই এক জমিতে একটি ফসল উৎপাদন করলে সে সময় অন্য আরেকটি ফসল উৎপাদন করা সম্ভব নয়। ফলে একটি ফসল উৎপাদনের জন্য অন্য ফসল উৎপাদন পরিহার করতে হয়। আর এই একটি ফসল উৎপাদন করার জন্য অপর ফসল উৎপাদন ছেড়ে দেওয়াটাই হলো সুযোগ ব্যয়। উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে X ও লম্ব অক্ষে Y দ্রব্যকে দেখানো হয়েছে। উক্ত সম্পদ দিয়ে যদি শুধু X দ্রব্য উৎপাদন করা হয়, তবে OD পরিমাণ দ্রব্য উৎপাদন সম্ভব। আবার Y দ্রব্য উৎপাদন করা হলে OA পরিমাণ দ্রব্য উৎপাদন হবে। AD রেখাটি হচ্ছে এখানে সুযোগ ব্যয় রেখা। B বিন্দু থেকে C বিন্দুতে অগ্রসর হলে X দ্রব্যের উৎপাদন X1X2 বাড়ার জন্য Y দ্রব্যের উৎপাদন একইসাথে Y1Y2 কমে যাবে। যা সুযোগ ব্যয়। তাই বলা যায়, উদ্দীপকে সুযোগ ব্যয়ের কথা বলা হয়েছে।