উদ্দীপকে উল্লিখিত X সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এমন একটি সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পদ ও অর্থের মালিকানা সামাজিক বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন অর্থাৎ কোন ব্যক্তি মালিকানা থাকে না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা জনসাধারণের প্রয়োজন অনুসারে পণ্য উৎপাদন হয়। এ ধরনের অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা, শ্রেণী বৈষম্য, ব্যক্তিগত মুনাফা ইত্যাদি অনুপস্থিত।
উদ্দীপকে X দেশের প্রতিটি অর্থনৈতিক কর্মকাণ্ড সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। উৎপাদন,ভোগ,বন্টন সবই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়। যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ধরনের অর্থব্যবস্থা এসব সম্পদের মালিকানা রাষ্ট্রের এবং রাষ্ট্রীয় উদ্যোগেই সকল কাজ পরিচালিত হয়। তাই এই ব্যবস্থার ভোক্তা ও উৎপাদনকারীর অবাধ স্বাধীনতা থাকে না। এখানে ব্যক্তিগত মুনাফার সুযোগ না থাকায় শ্রেণী বৈষম্য অনুপস্থিত থাকে।