করিমের দেশের অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এর বৈশিষ্ট্য গুলো বর্ণনা করা হলোঃ-
যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকেনা, রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান থাকে তাই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এই ব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড (উৎপাদন, বন্টন, বিনিময়) কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। এখানে উৎপাদনকারী ও ভোক্তার স্বাধীনতা বিদ্যমান থাকে না।
উদ্দীপকে করিমের দেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী চাকরি ও প্রয়োজন অনুযায়ী ভোগ করেন। সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকায় উৎপাদনের উপকরণের উপর ব্যক্তি মালিকানা নেই। সকল কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বেসরকারি মালিকানা না থাকায় শ্রেণী বৈষম্য থাকে না। এই অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা ও সুষম উন্নয়ন নিশ্চত হয়। অর্থাৎ করিমের দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিরাজমান।