বিবেচ্য দ্রব্যের দাম ব্যতীত চাহিদার ওপর প্রভাব সৃষ্টিকারী অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনকে চাহিদার হ্রাস-বৃদ্ধি বলে। এক্ষেত্রে ক্রেতার রুচি, আয়, অভ্যাস, ক্রেতার সংখ্যা, অন্যান্য-দ্রব্যের দাম ইত্যাদি পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে দাম স্থির থেকে অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ বাড়লে এরূপ অবস্থাকে চাহিদার বৃদ্ধি এবং দাম স্থির থেকে অন্যান্য অবস্থার' পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ কমলে এরূপ অবস্থাকে চাহিদার হ্রাস বলা হয়। চাহিদার হ্রাস-বৃদ্ধি হলে চাহিদা রেখা স্থানান্তরিত হয়।