মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গ নং এর উত্তরে উল্লিখিত সূচি অনুযায়ী ভোগকৃত দ্রব্যের এককগুলো থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিই হলো মোট উপযোগ। আর অতিরিক্ত এক এককের উপযোগ হলো প্রান্তিক উপযোগ। মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে (৬, ১০, ১২,...) তখন প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায় (৬, ৪, ২,...)। মোট উপযোগ সর্বোচ্চ (১২) হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। মোট উপযোগ হ্রাস পেতে থাকলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক (-২) হয়ে পড়ে। সুতরাং মোট উপযোগ ওপ্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দাঁড়ায় নিম্নরূপ-১. প্রান্তিক উপযোগ মূলত মোট উপযোগের একটি অংশ।২. 'ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ কী হারে বাড়ে তা প্রান্তিক উপযোগ প্রকাশ করে।৩. কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়।৪. প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ বাড়তে থাকে।৫. মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়।৬. প্রান্তিক উপযোগ শূন্যে পৌছার পর ভোগ বাড়লে মোট উপযোগ হ্রাস পায়। এ অবস্থায় প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ে।এভাবে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্লেষণ করা যায়।