উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সকল ক্ষেত্রে কার্যকর নয়। অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের ভোগ বাড়ালে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তে পারে। ফলে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হিসেবে পরিচিত। এ বিধিটি কয়েকটি অনুমিত শর্তের ওপর প্রতিষ্ঠিত। এ শর্তসমূহের ব্যতিক্রম ঘটলে বিধিটি কার্যকর হয় না।
উদ্দীপকে দ্রব্যে ভোগের একক (Q) এবং মোট উপযোগ (TU) দেওয়া আছে। ১ একক ভোগের ফলে মোট উপযোগ ৮। এখানে প্রান্তিক উপযোগ ৮। ভোগ বৃদ্ধি পেয়ে এভাবে ২, ৩, ৪ ৫ ও ৬ একক হলে মোট উপযোগ (TU) ক্রমহ্রাসমান হারে বেড়ে ১৪, ১৮, ২০, ২০ ও ১৮ একক হয়। ফলে প্রান্তিক উপযোগ যথাক্রমে ৬, ৪, ২, 0 ও ২ হয়। - অর্থাৎ প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। তাই এক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে বিভিন্ন অনুমিত শর্ত ধরা হয়। যেমন- ভোক্তার পছন্দ, রুচি অপরিবর্তনীয়। এছাড়া নির্দিষ্ট সময় এবং সমজাতীয় দ্রব্য বিবেচনা করা হয়। কিন্তু এ শর্তসমূহ পরিবর্তিত হলে তখন বিধিটি কার্যকর হয় না। যেমন- ভোক্তার আয় ও রুচি বাড়লে প্রান্তিক উপযোগ বৃদ্ধি পায়। দ্রব্যের একক সমজাতীয় না হলে এবং সময় পরিবর্তন হলে ভোগের প্রান্তিক উপযোগও পরিবর্তন হয়। এছাড়াও কৃপণের ক্ষেত্রে এ সম্পদের প্রান্তিক উপযোগ না কমে বরং বৃদ্ধি পায়। তাই বলা যায়, উদ্দীপকে কার্যকরী ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সবক্ষেত্রে কার্যকর নয়।