উদ্দীপকে a থেকে c বিন্দু যোগানের সংকোচন-সম্প্রসারণের সাথে সম্পর্কিত।
যোগান অপেক্ষকের অন্যান্য বিষয় অপরিবর্তনীয় রেখে দ্রব্যের দাম পরিবর্তিত হলে যোগানও পরিবর্তিত হয়। নিজ দামের পরিবর্তনে যোগানের পরিমাণের এরূপ পরিবর্তনকে যোগানের সংকোচন-সম্প্রসারণ বলা হয়। যোগানের সংকোচন-প্রসারণ হলে যোগান বিন্দু যোগান রেখা বরাবর নড়াচড়া করে।
উদ্দীপকে সংমিশ্রণ বিন্দু a তে দ্রব্যের দাম 5 টাকা হলে যোগান 10 একক হয়। আর c বিন্দুতে দাম 15 টাকা হলে যোগান 30 একক হয়। নিচে চিত্রে দেখানো হলো-
চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম পরিমাণ করা হয়েছে। এখানে a থেকে c বিন্দুতে যোগানের অন্যান্য নির্ধারকসমূহ স্থির থেকে শুধু দামের বৃদ্ধি হয়েছে। ফলে যোগানের পরিমাণ ও বৃদ্ধি হয়েছে। অধিকন্তু সংমিশ্রণ বিন্দুর পরিবর্তন যোগান রেখা বরাবর হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের a থেকে c বিন্দু যোগান সংকোচন- সম্প্রসারণের সাথে সম্পর্কিত।