উদ্দীপকে প্রদর্শিত ST রেখার ঢাল ধনাত্মক হওয়ায় এ রেখাটিকে যোগান রেখা বলা যায়।
যে রেখার মাধ্যমে দ্রব্যের দাম ও যোগানের সমমুখী সম্পর্ক রয়েছে তাই যোগান রেখা। অর্থাৎ যোগান রেখা এমন এক ঊর্ধ্বগামী রেখা যার প্রতিটি বিন্দুতে দ্রব্যের দাম ও যোগানের পরিমাণের ধনাত্মক সম্পৰ্ক প্ৰকাশ পায়। ফলে যোগান রেখায় দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে। আবার, দাম কমলে যোগানের পরিমাণ কমে।
উদ্দীপকের চিত্রে লক্ষ করা যায়, ST রেখার ঢাল ধনাত্মক ঊর্ধ্বগামী। অর্থাৎ OY অক্ষে যদি দাম এবং OX অক্ষে যদি যোগানের পরিমাণ দেখানো হয়। তাহলে দাম 5 থেকে বেড়ে 10 টাকা হলে যোগানের পরিমাণ 10 থেকে বেড়ে 20 একক হয়। দাম 10 টাকা থেকে কমে যদি 5 টাকা হয়। তাহলে যোগানের পরিমাণ 20 একক থেকে কমে 10 একক হয়।
যোগান রেখা দাম ও যোগানের পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ক প্রকাশ করে। তাই রেখাটি ৰাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়। তাই এর ঢাল ধনাত্মক হয়ে থাকে। উদ্দীপকের চিত্রে রেখাটির ঢাল বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী। অর্থাৎ ST রেখাটি যোগান রেখার মতো স্বাধীন ও অধীন চলকের মধ্যে ধনাত্মক সম্পর্ক প্রকাশ করে। ST রেখার ঢাল যোগান মতো ধনাত্মক। সুতরাং, উদ্দীপকে প্রদর্শিত চিত্রের ST রেখাটিকে যোগান রেখা বলা যায়।