শেয়ারFacebookWhatsApp

প্রান্তিক উপযোগ কি?

উত্তর: অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগে যে পরিবর্তন হয় তাই প্রান্তিক উপযোগ।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

প্রান্তিক উপযোগ কি?

উদ্দীপক

X দ্রব্যের প্রতি এককের দাম যখন ৫০ টাকা তখন যোগানের পরিমাণ ১০০ একক। দাম বেড়ে ১০০ টাকা হলে তখনযোগান বেড়ে হয় ১৫০ একক।

Barisal · 2023

উত্তর

অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগে যে পরিবর্তন হয় তাই প্রান্তিক উপযোগ।

উত্তর

ভোক্তার রুচি ও অভ্যাস চাহিদাকে সমমুখীভাবে প্রভাবিত করে। কোনো দ্রব্য চাহিদা বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। উপাদানগুলো হলো দ্রব্যের দাম, ভোক্তার আয়, ভোক্তার রুচি ইত্যাদি। সাধারণত অন্যান্য বিষয়ে অপরিবর্তিত থেকে ভোক্তার রুচি ও অভ্যাস বৃদ্ধি পেলে দ্রব্য চাহিদা বৃদ্ধি পায়। আবার ভোক্তার রুচি ও অভ্যাস হ্রাস পেলে দ্রব্য চাহিদার হ্রাস পায়। অর্থাৎ ভোক্তার রুচি ও অভ্যাস যে দিকে পরিবর্তন হয় চাহিদা ওদিকে পরিবর্তিত হয়। এটি সমমুখী সম্পর্ক নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে অর্থনীতির যোগান বিধিটি প্রকাশ পেয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : অন্যান্য প্রাসঙ্গিক বিষয় অপরিবর্তিত থেকে X দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে যোগান বৃদ্ধি পায়। আবার দ্রব্যের দাম কমলে যোগান কমে যায়। দ্রব্যের দামের সাথে যোগানের এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। যোগান বিধি কার্যকর হলে যোগান রেখা সবসময় ডানদিকে ঊর্ধ্বগামী হয়। উদ্দীপকে দ্রব্যের প্রতি এককের দাম ৫০ টাকা হলে দ্রব্যের যোগান ১০০ একক হয়। আবার দ্রব্যের দাম বেড়ে ১০০ টাকা হলে যোগান বেড়ে ১৫০ একক হয়। অর্থাৎ দ্রব্যের দাম যেদিকে পরিবর্তিত হয় যোগান ওদিকে পরিবর্তিত হয় এবং দ্রব্যের দাম যত বেশি বৃদ্ধি পাবে যোগানও তত বৃদ্ধি পাবে। এটি দ্রব্যের দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক নির্দেশ করে। তাই বলা যায় উদ্দীপকে অর্থনীতির যোগানবিধি প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকের আলোকে যোগান স্থিতিস্থাপকতা নির্ণয়পূর্বক ফলাফলের বিষয়ে মন্তব্য তুলে ধরা হলো : দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে। আবার যোগানের আপেক্ষিক পরিবর্তনকে দামের আপেক্ষিক পরিবর্তন দ্বারা ভাগ করলে যোগান স্থিতিস্থাপকতার মান পাওয়া যায়। সাধারণত যোগান স্থিতিস্থাপকতা পাঁচ ধরনের হতে পারে, যেমন এককের সমান, এককের চেয়ে কম, এককের চেয়ে বেশি, শূন্য বা অসীম। উদ্দীপকে দ্রব্যের প্রতি এককের দাম ৫০ টাকা হলে দ্রব্যের যোগান ১০০ একক হয়। আবার দ্রব্যের দাম বেড়ে ১০০ টাকা হলে যোগান বেড়ে ১৫০ একক হয়। সুতরাং, যোগান স্থিতিস্থাপকতা Es=ΔQΔPPQ=505050100=0.5\begin{aligned} \mathrm{E}_{\mathrm{s}} & =\frac{\Delta Q}{\Delta P} \cdot \frac{P}{Q} \\ & =\frac{50}{50} \cdot \frac{50}{100} \\ & =0.5\end{aligned}যেহেতু দ্রব্যটির যোগান স্থিতিস্থাপকতা এককের চেয়ে কম সুতরাং বলা যায় দাম যে হারে বাড়ে দ্রব্যটির যোগানের পরিমাণ তার অর্ধেক হারে বাড়ে।
HSCEconomics 1st PaperBarisal 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।