যোগান রেখা কি সর্বদাই ঊর্ধ্বগামী হয়?
উত্তর: যোগান রেখা সর্বদা ডানদিকে ঊর্ধ্বগামী হয় না। দাম ও যোগানের সমমুখী সম্পর্কের কারণে সাধারণত যোগান রেখা বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়। তবে কিছু ব্যতিক্রমের ক্ষেত্রে যোগান রেখা ঊর্ধ্বগামী না হয়ে অন্যরকম হতে পারে। যেমন: দ্রুত পচনশীল দ্রব্যের ক্ষেত্রে যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। আবার, শ্রমের যোগান রেখা একটি নির্দিষ্ট মজুরির পর বামদিকে পশ্চাৎগামী হয়ে থাকে। তাই বলা যায়, যোগান রেখা সর্বদা ডানদিকে ঊর্ধ্বগামী হয় না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
যোগান রেখা কি সর্বদাই ঊর্ধ্বগামী হয়?
উত্তর