উদ্দীপকের আলোকে অঙ্কিত 'গ' নং-এর চিত্রের সাহায্যে 4 এবং 12 টাকায় বাজার পরিস্থিতি আলোচনা করা হলো-চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ Q এবং লম্ব অক্ষে দাম P দেখানো হয়েছে। সূচির মানসমূহ দ্বারা DD চাহিদা রেখা এবং SS যোগান রেখা অঙ্কন করি। এক্ষেত্রে লক্ষ করা যায় যে, দাম বৃদ্ধি পেয়ে 4, 8, 12 টাকা হলে চাহিদা হ্রাস পেয়ে যথাক্রমে 150, 100 ও 50 একক হয়। কিন্তু যোগান বৃদ্ধি পেয়ে যথাক্রমে 50, 100 ও 150 একক হয়। চিত্র থেকে বোঝা যায়, দাম যখন 4 টাকা ab পরিমাণ চাহিদা বেশি অর্থাৎ বাজারে ঘাটতি দেখা দিবে। ঘাটতি হেতু দ্রব্যের দাম বৃদ্ধি পাবে।আবার দাম যখন 12 টাকা তখন cd পরিমাণ যোগান বেশি। অর্থাৎ বাজারে cd পরিমাণ দ্রব্য অবিক্রীত থাকবে। এই অবিক্রীত দ্রব্য বিক্রয়ের জন্য বিক্রেতা দাম কমাবে। এক্ষেত্রে ৪ টাকা দামে চাহিদা ও যোগান পরস্পর সমান থাকে। ফলে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়।এক্ষেত্রে লক্ষ করা যায়, দ্রব্যের দাম 4 এবং 12 টাকা হলে চাহিদা ও যোগান সমান হয় না বলে বাজারে অভারসাম্য অবস্থা দেখা দেয়।