শেয়ারFacebookWhatsApp

অর্থনীতিতে চাহিদা কী?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দামে ভোক্তা কোনো দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাই চাহিদা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অর্থনীতিতে চাহিদা কী?

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর :

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দামে ভোক্তা কোনো দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাই চাহিদা।

উত্তর

সাধারণত কোনো দ্রব্যের দাম বাড়লে তার যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দামের সাথে যোগানের এরূপ সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলা হয়। মৌসুমি দ্রব্যের ক্ষেত্রে মৌসুম শেষ হলে দ্রব্যটির দাম যতই বাড়ুক তার যোগান বাড়ানো যাবে না। আবার মৌসুমে দ্রব্যটির দাম কমে গেলেও তার যোগান কমানো যাবে না। এ কারণেই মৌসুমি দ্রব্যের ক্ষেত্রে যোগান বিধি কার্যকর হয় না।

উত্তর

চিত্রে TU হলো Total Utility তথা মোট উপযোগ এবং μ\mu হলো Marginal Utility অর্থাৎ প্রান্তিক উপযোগ। যখন ভোক্তা সমজাতীয় কোনো দ্রব্যের বিভিন্ন একক পেতে থাকে তখন প্রতিটি ভিন্ন ভিন্ন একক থেকে পৃথক পৃথক উপযোগ লাভ করে। ভোক্তার ভোগকৃত এককসমূহ থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ। অন্যদিকে, কোনো দ্রব্যের ভোগের অতিক্ষুদ্র পরিবর্তনের ফলে ঐ দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। চিত্রের TU এবং μ\mu এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো- (i) মোট উপযোগ রেখা TU, h বিন্দুর পূর্ব পর্যন্ত ক্রমহ্রাসমান হারে বাড়ে। প্রান্তিক উপযোগ μ\mu তখন ক্রমশ হ্রাস পায়। (ii) h বিন্দুতে মোট উপযোগ সর্বোচ্চ হয়। অন্যদিকে প্রান্তিক উপযোগ μ\mu তখন শূন্য হয়, যা b দ্বারা নির্দেশিত। (iii) চিত্রে দেখা যায়, h বিন্দুর পরে মোট উপযোগ রেখা TU হ্রাস পায় তথা নিম্নগামী হয়। প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। অর্থাৎ মোট উপযোগ সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পর মোট উপযোগ কমলেও ধনাত্মক হয়। কিন্তু প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়।

উত্তর

উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দেখানো হয়েছে। নিম্নে বিধিটি ব্যাখ্যা করা হলো- অন্যান্য অবস্থা স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা যদি একটি পণ্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকে, তাহলে ঐ পণ্যের অতিরিক্ত এককগুলো থেকে যে উপযোগ পাওয়া যায় তা ক্রমান্বয়ে কমতে থাকে। অর্থাৎ অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায় থেকে ভোক্তা কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের একক ক্রমাগত ভোগ করতে থাকলে দ্রব্যটির মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়। প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার এ প্রবণতাকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বলে। উদ্দীপকের চিত্রে μ\mu রেখাটি প্রান্তিক উপযোগ রেখা এবং TU মোট উপযোগ রেখা। মোট উপযোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ b বিন্দুতে শূন্য হয়। পরবর্তীতে μ\mu রেখাটি ঋণাত্মক হয়। অর্থাৎ μ\mu<0 এবং তা ভূমি অক্ষের নিচে অবস্থান করে। μ\mu রেখার ডানে নিম্নগামিতা দ্বারা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রকাশ পায়। অতএব বলা যায়, উদ্দীপকের বিধিটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি।
HSCEconomics 1st Paperক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।