শেয়ারFacebookWhatsApp

অভাব পূরণে নির্বাচন সমস্যায় পড়তে হয় কেন?

উত্তর: সম্পদের দুষ্প্রাপ্যতার জন্য মানুষকে নির্বাচনের সমস্যায় পড়তে হয়। স্বল্প সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য নির্বাচিত অভাব পূরণের ক্ষেত্রে সম্পদের বিকল্প ব্যবহার করতে হয়। এ অবস্থায় মানুষকে অভাবের তীব্রতা অনুযায়ী সম্পদের ব্যবহার বাছাই করতে হয়। এভাবে অনেক অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাবের বাছাইকে নির্বাচন বলে। সুতরাং দেখা যায়, মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। তাই মানুষকে নির্বাচন করে বেশি গুরুত্বপূর্ণ অভাব আগে পূরণ করতে হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অভাব পূরণে নির্বাচন সমস্যায় পড়তে হয় কেন?

উদ্দীপক

নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের উৎপাদন সূচি নিচে দেওয়া হলো-

যশোর সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণই হলো সুযোগ ব্যয়।

উত্তর

সম্পদের দুষ্প্রাপ্যতার জন্য মানুষকে নির্বাচনের সমস্যায় পড়তে হয়। স্বল্প সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য নির্বাচিত অভাব পূরণের ক্ষেত্রে সম্পদের বিকল্প ব্যবহার করতে হয়। এ অবস্থায় মানুষকে অভাবের তীব্রতা অনুযায়ী সম্পদের ব্যবহার বাছাই করতে হয়। এভাবে অনেক অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাবের বাছাইকে নির্বাচন বলে। সুতরাং দেখা যায়, মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। তাই মানুষকে নির্বাচন করে বেশি গুরুত্বপূর্ণ অভাব আগে পূরণ করতে হয়।

উত্তর

উদ্দীপকে হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো- চিত্রে ভূমি অক্ষে X-দ্রব্য এবং লম্ব অক্ষে Y-দ্রব্য নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের নির্দিষ্ট সম্পদ দ্বারা D বিন্দুতে X দ্রব্য উৎপাদিত হয় ১২০ এবং Y দ্রব্য শূন্য (০) নির্ধারিত হয়। এখন Y দ্রব্য উৎপাদন যথাক্রমে ৫০, ১০০ ও ১২০ করতে হলে X দ্রব্য উৎপাদন কমিয়ে যথাক্রমে ১০০, ৫০ ও ০ করতে হবে। এদের সমন্বয় বিন্দু C, B ও A হয়। এখন A, B, C ও D বিন্দু যুক্ত করে যে রেখাটি পাওয়া যায়। উক্ত রেখাই হলো উদ্দীপকের তথ্যের ভিত্তিতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।

উত্তর

উদ্দীপকে প্রদত্ত শর্তসাপেক্ষে একই সঙ্গে X দ্রব্যের ১০০ একক এবং Y দ্রব্যের ১০০ উৎপাদন করা সম্ভব নয়। নিচে আমার উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধরা হলো- এখন বিদ্যমান পরিস্থিতিতে (X = ১০০ একক, Y = ১০০ একক) সংমিশ্রণটি উৎপাদন করা যৌক্তিক হবে কিনা তা দেখা যাক। এ উদ্দেশ্যে উক্ত সংমিশ্রণটি চিত্রে উপস্থাপন করলে সংমিশ্রণসূচক বিন্দু E পাওয়া যায়। দেখা যায়, E বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের অঞ্চলে অবস্থান করে। E বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। কারণ সমাজের সম্পদ ও প্রযুক্তি AD রেখার মধ্যে সীমাবদ্ধ। AD রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব হবে না। তবে AD রেখার যেকোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব। পরিশেষে বলা যায়, একই সঙ্গে X দ্রব্যের ১০০ একক এবং Y দ্রব্যের ১০০ একক উৎপাদন করা সম্ভব নয়।
HSCEconomics 1st Paperযশোর সরকারি মহিলা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।