যদি সরকার কর্তৃক বাজার দাম ও টাকা ধার্য করা হয় তবে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
উত্তর: সরকার কর্তৃক বাজার দাম ও টাকা ধার্য করা হলে ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে। ক্রেতা বিক্রেতার পরষ্পর দর কষাকষির মাধ্যমে যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। এতে বিক্রেতা সর্বোচ্চ মুনাফা ও ক্রেতা সর্বোচ্চ সেবা ভোগ করে থাকে। সরকার বাজার দাম ও টাকা ধার্য করলে ভারসাম্য বজায় থাকে না বরং দাম কমবেশি হয়। সরকার ভারসাম্য দামের চেয়ে বেশি ধার্য করলে যোগান বেড়ে যায় চাহিদা কমে যায়। আবার কম ধার্য করলে যোগান কমে যায় চাহিদা বেড়ে যায়। চিত্রে লম্ব অক্ষে দাম ভূমি অক্ষে পরিমাণ নির্দেশিত। SS [গণিত] (যোগান) ও চাহিদা রেখা DD [গণিত] , E বিন্দুতে মিলিত হয়ে ভারসাম্য দাম ৪ টাকা ও যোগান ৪ একক নির্ধারিত হয়। ভারসাম্য দাম কম ধার্য করলে (P1), চাহিদা হবে Q3 ও যোগান Q1। আবার দাম P2 হলে চাহিদা Q2 ও যোগান Q4। অর্থাৎ, দাম ও যোগান সমান হয় না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
যদি সরকার কর্তৃক বাজার দাম ও টাকা ধার্য করা হয় তবে ভারসাম্যের উপর ক…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর