দ্রব্যের দাম স্থির থেকে ভোক্তার আয় বাড়লে চাহিদার পরিবর্তন চিত্রে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দাম স্থীর থাকা অবস্থায় ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে স্থানান্তরিত হবে। সাধারণ কোন দ্রব্যের চাহিদা দামের উপর নির্ভর করে দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে। দাম ছাড়াও আরও কিছু বিষয়ের উপর চাহিদে বিধি নির্ভর করে। যার মধ্যে ভোক্তার আয় অন্যতম। আয় বাড়লে চাহিদা বাড়ে এবং আয় কমলে চাহিদা কমে । ফলে চাহিদা রেখার পরিবর্তন ঘটে। চিত্রঃ চাহিদা রেখা স্থানান্তর চিত্রে ভূমি অক্ষে চাহিদা এবং লম্ব অক্ষে দাম উল্লেখ করা হলো।DD [গণিত] হলো দ্রব্যের প্রাথমিক চাহিদা এবং OP0 ও OQ0 হলো যথাক্রমে দাম এবং চাহিদার প্রাথমিক পরিমাণ যা a বিন্দু দ্বারা নির্দেশিত। এখানে দাম স্থির অবস্থায় ভোক্তার আয় বাড়লে চাহিদা বেড়ে OQ1 হয় যা বাম থেকে ডান দিকে স্থানান্তরিত হচ্ছে যা b বিন্দু দ্বারা নির্দেশিত। তাই বলা যায়, দাম স্থির অবস্থায় ভোক্তার আয় বাড়লে চাহিদা রেখা বাম থেকে ডানে স্থানান্তরিত হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
দ্রব্যের দাম স্থির থেকে ভোক্তার আয় বাড়লে চাহিদার পরিবর্তন চিত্রে ব্…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর