উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে ভারসাম্য দেখাও।
উত্তর: যে দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয়, তাকে বাজার ভারসাম্য বলে। বাজারে কোনো দ্রব্যের ক্রয়-বিক্রয় নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষি চলে। ক্রেতা সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে চায়। আবার বিক্রেতা সর্বোচ্চ দামে বিক্রয় করতে চায়। এ অবস্থায় দরকষাকষির মাধ্যমে এমন একটি দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হয় যেখানে তার মোট চাহিদা ও মোট যোগান সমান হয়। আর এ অবস্থায় যে দাম নির্ধারিত হয় তাকে বলা হয় ভারসাম্য দাম এবং যে পরিমাণ নির্ধারিত হয়, তাকে বলা হয় ভারসাম্য পরিমাণ। উদ্দীপকের প্রদত্ত তথ্যের আলোকে ভারসাম্য অবস্থা নিম্নরূপ: চিত্র: বাজার ভারসাম্য উদ্দীপকের প্রদত্ত তথ্যের আলোকে অঙ্কিত চিত্রে লক্ষ করা যায়, 'ক' দ্রব্যের চাহিদা (DD [গণিত] ) রেখা এবং যোগান (SS [গণিত] ) রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করে। অর্থাৎ, E বিন্দুতে চাহিদা ও যোগান পরস্পর সমান। তাই ভারসাম্য বিন্দু হলো E বিন্দু। এই বিন্দুতে দাম ও পরিমাণ যথাক্রমে ৪০ টাকা ও ৬ একক। অর্থাৎ ৪০ টাকা দামে 'ক' দ্রব্যের চাহিদা ও যোগান উভয় ৬ একক তথা সমান হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে ভারসাম্য দেখাও।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর