উদ্দীপকে প্রতিটি দামে যোগানের পরিমাণ স্থির থেকে চাহিদার পরিমাণ যথাক্রমে ১০, ৭ ও ৪ একক হলে ভারসাম্যের ওপর প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে প্রতিটি দামে যোগানের পরিমাণ স্থির রেখে চাহিদার পরিমাণ যথাক্রমে ১০, ৭ ও ৪ একক হলে, ভারসাম্য দাম ও পরিমাণ উভয় বৃদ্ধি পাবে। যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধির কারণে ভারসাম্য অবস্থার যে পরিবর্তন হয়, তাকে চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব বলে। এক্ষেত্রে চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হয়। ফলে ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই বৃদ্ধি পায়। উদ্দীপকের তথ্যের আলোকে চিত্রের মাধ্যমে চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব দেখানো হলো- চিত্র: বাজার ভারসাম্য চিত্রে দেখা যায় 'ক' দ্রব্যের চাহিদা রেখা DD [গণিত] ও যোগান রেখা SS [গণিত] পরস্পর Eo বিন্দুতে ছেদ করে ভারসাম্য দাম ৪০ টাকা ও পরিমাণ ৬ একক নির্ধারিত হয়েছে। এখন দাম ও যোগান অপরিবর্তিত থেকে ক দ্রব্যের চাহিদা যথাক্রমে ১০, ৭ ও ৪ একক করা হলে নতুন চাহিদা রেখা D₂D₂ হয়। যা E1 বিন্দুতে SS [গণিত] রেখাকে ছেদ করে নতুন ভারসাম্য অর্জন করেছে। যেখানে ভারসাম্য দাম ও পরিমাণ পূর্বের ভারসাম্য দাম ও পরিমাণ অপেক্ষা বেশি। অর্থাৎ ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায়, দ্রব্যের দাম ও যোগান স্থির থেকে শুধু চাহিদা বৃদ্ধি পেলে ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই বৃদ্ধি পাবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিটি দামে যোগানের পরিমাণ স্থির থেকে চাহিদার পরিমাণ যথাক…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর